সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
মুক্ত মঞ্চ

শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

রণবীর সরকার, শেরপুর জেলা প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ০৭:০৪ পি.এম

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন দৈনিক সবার আগে বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদী'র কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ। অফিস সহকারী নুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহমুদুননবী ফজু, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউল হক,  মালেকুননেসা হযরত আলী কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রহুল আমিন বাবুল, সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেব, সহকারী শিক্ষক জাকির হোসেন, বিদায়ী শিক্ষার্থী সাজু মিয়া, উর্মি তালুকদার,  ইসরাত জাহান হ্যাপী, সাদিয়া আক্তার, দশম শ্রেণির শিক্ষার্থী ফারহানা সাথী, নবম শ্রেণির শিক্ষার্থী শিফাত আল হামজা, নুরানি নুসরাত প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এছাড়া আগামীকাল ১৬ এপ্রিল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।