সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

গড়াবেড়ে জমজমাট জিপিএল সিজন-২: ফাইনালে রাইডারসের শিরোপা জয়

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি ২৩ মার্চ ২০২৬ ০৯:১৬ এ.এম

গড়াবেড়ে জমজমাট জিপিএল সিজন-২: সিজন-২ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গড়াবেড় এলাকায় ঈদকে ঘিরে আয়োজিত গড়াবেড় প্রিমিয়ার লীগ (জিপিএল) সিজন-২ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

 স্থানীয় গড়াবেড় আব্দুল হেকিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে প্রতিদিনই দর্শকদের ব্যাপক উপস্থিতিতে জমে ওঠে ক্রিকেট লড়াই।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গড়াবেড় সুপার কিংস ও গড়াবেড় রাইডারস মুখোমুখি হয়। রোমাঞ্চকর এ ম্যাচে গড়াবেড় রাইডারস ২৯ রানের ব্যবধানে সুপার কিংসকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। ম্যাচজুড়ে রাইডারসের ব্যাটিং ও বোলিং ছিল নিয়ন্ত্রিত ও কার্যকর।

ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য সোহান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আর পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে সিয়াম ম্যান অব দ্য সিরিজের পুরস্কার অর্জন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও গফরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলাম। তিনি বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করেন স্থানীয় সংগঠকরা। তাদের মধ্যে হাসানুজ্জামান নয়ন, ইলিয়াস, আশরাফুল মীর্জা, আলমগীর, শামীম মীর্জা, কাজল, সোয়েব, ফেরদৌস, রফিক, নুর হোসেন, নাদির হোসেন ও ইমন উল্লেখযোগ্য।

সকাল ৯টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এই আয়োজন পুরো এলাকায় ঈদের আমেজ ছড়িয়ে দেয়। স্থানীয়দের প্রত্যাশা, এমন আয়োজন ভবিষ্যতে তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।