নূর মুহাম্মদ আজাদী বিভাগীয় প্রধান ময়মনসিংহ ২১ জুলাই ২০২৬ ০৯:২৮ পি.এম
জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ রেদোয়ান হোসেন সাগরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও সাধারণ মানুষ গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তবে এ উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের কোনো কর্মসূচি না থাকায় শহীদ সাগরের পরিবার ও বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ সাগর চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বিভিন্ন মসজিদে শহীদ সাগরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ, জাতীয় ছাত্রশক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ সাগরের প্রতি শ্রদ্ধা জানান।
সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে শহীদ রেদোয়ান হোসেন সাগরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, মিলাদ মাহফিল এবং কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ
শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান জেলা প্রশাসনের কোনো কর্মসূচি না থাকায় গভীর হতাশা প্রকাশ করে বলেন,
"সরকার ১৫ জুলাই ও ৫ আগস্ট কর্মসূচি পালন করছে। কিন্তু আমার ছেলে শহীদ রেদোয়ান হোসেন সাগরের মৃত্যুবার্ষিকীতে জেলা প্রশাসন কেন কোনো কর্মসূচি নিল না, সেটা তারাই বলতে পারবে। শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আজ তারা ক্ষমতায় গেছে, অথচ আমার পরিবার বুকভরা বেদনা নিয়ে দিন কাটাচ্ছে। আমি আমার ছেলের হত্যার দ্রুত বিচার চাই।
এনসিপি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এ.টি.এম. মাহবুব উল আলম বলেন,
"আমরা দেখছি সরকারের লোকজন বিভিন্ন কর্মসূচি করছে, কিন্তু যাদের আত্মত্যাগের কারণে আজ তারা দায়িত্বে আছেন, সেই শহীদের মৃত্যুবার্ষিকীতে কোনো কর্মসূচি নেই। আমি ব্যক্তিগতভাবে জেলা প্রশাসককে কর্মসূচি নেওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু তারা তা করেননি। এটি অত্যন্ত দুঃখজনক।
উপস্থিত ছিলেন যারা
সকালের শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এ.টি.এম. মাহবুব উল আলম, সদস্য সচিব জসীম উদ্দীন, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, মহানগর সদস্য সচিব ইকরাম এলাহী খান সাজসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা, জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিকেল ৩টায় বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এমপি জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী।
জেলা প্রশাসকের বক্তব্য মেলেনি
জেলা প্রশাসনের কোনো কর্মসূচি না থাকার বিষয়ে জানতে রোববার দুপুরে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শহীদ সাগর সম্পর্কে
রেদোয়ান হোসেন সাগর (২৪) ময়মনসিংহ নগরের চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামান মিয়ার ছেলে ছিলেন। তিনি ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অসুস্থ স্বজনকে দেখে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্রদের ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। তার মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আলোচিত ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।
টাংগাবে সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা আলোকিত গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও গড়তে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান
‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
গফরগাঁওয়ের উন্নয়নে কাজের হিসাবকে ভোটের মাপকাঠি করার আহ্বান আক্তারুজ্জামান বাচ্চুর।
ন্যায়-ইনসাফে বরমী গড়তে চান জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল মতিন
গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্দেশ্য নেই: নেত্রকোনায় তথ্য প্রতিমন্ত্রী
গফরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
তিন থানা উন্নয়নে কাজ করছেন,বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকীতে বলেন বাবর।
আটপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১ নং কাইটাইল ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান পদে জিয়া।
গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর সফর: ব্রহ্মপুত্র পাড়ে গফরগাঁওবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়
জেলা সাধারণ সম্পাদক পদে ফকরুল হাসান শিবলীকে ঘিরে তৃণমূলে আলোচনা
গণঅভ্যুত্থানের শহীদ সাগরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা, জেলা প্রশাসনের নীরবতায় ক্ষোভ।
আটপাড়ায় ছাত্রদলের কমিটি গুন্জনে এগিয়ে সাধারন সম্পাদক প্রার্থী মেহেদী হাসান।
এক ইঞ্চি জায়গা কেন, একটা বালুর ওপরেও কাউকে পা রাখতে দেব না-- ডা. শফিকুর রহমান
গফরগাঁওয়ে জনসমুদ্রে এমপি আক্তারুজ্জামান বাচ্চুকে গণসংবর্ধনা, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়
গফরগাঁওয়ে জনসমুদ্রে এমপি আক্তারুজ্জামান বাচ্চুকে গণসংবর্ধনা, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়
আটপাড়ায় জুয়েল ভূইয়া'র শুনই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের শোরগোল।গ্রাম সহ ইউনিয়ন বাসী উজ্জীবিত
আটপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে যোগ্য, ত্যাগী ও প্রত্যাশিত মুখ মুন্না খান শাহীন
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে আটপাড়া উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল
বকশীগঞ্জে পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
৭নং সুখারী ইউনিয়নে জনমত ও জনপ্রিয়তায় শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোতাকাব্বীর ভূঁইয়া (টুটুল)
প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তরুণ নেতা শিশির আহাম্মেদ নিশান
পৌর তাঁতীলীগের আংশিক কমিটি ঘোষণা, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা
জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত গোলাম কিবরিয়া।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সদস্য হলেন রাকিবুল হাসান রাকিব
বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মী কারাগারে প্রেরণের নির্দেশ ম্যাজিস্ট্রেটের
মদনে সংসদ সদস্য বাবরের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা।
শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন করে ভোট বর্জন