পলাশ পাল জেলা প্রতিনিধি ০৪ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৩২ পি.এম
শুক্রবার, সকালে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী
বর্তমান সরকার মানবিক সরকার এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো উদ্দেশ্য সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যম নিয়ন্ত্রণের যেকোনো উদ্যোগ থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দিয়েছেন। ফলে সংবাদকর্মীরা এখন থেকে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নির্ভয়ে ও নির্বিঘ্নে কাজ করতে পারবেন। আজ ৪ অক্টোবর
শুক্রবার, সকালে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর উদ্যোগ ও সভাপতিত্বে আয়োজিত ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ওরিয়েন্টেশন এবং সদ্য সমাপ্ত এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতা, হলুদ সাংবাদিকতা রোধ এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী। বিগত ১৫ বছরের ভয়ভীতির কথা স্মরণ করিয়ে দিয়ে সাংবাদিকদের আশ্বস্ত করে তিনি বলেন, “কাজ করতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন মানবিক সরকার রাষ্ট্র পরিচালনা করছে। আমরা মিডিয়া কন্ট্রোল করছি না এবং ভবিষ্যতেও করব না। গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত থাকবে এবং একে কীভাবে আরও স্বাধীন করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন।
সুস্থ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখা এবং অপসাংবাদিকতা রোধে মন্ত্রণালয়ের পদক্ষেপ প্রসঙ্গে তিনি জানান, পিআইবি (প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে। পাশাপাশি প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে সাংবাদিকতার মানদণ্ড বজায় থাকে এবং জনগণ সঠিক খবর পায়। তবে বাকস্বাধীনতার নামে কাউকে হেয় করা বা কারও জন্য সামাজিক হুমকি তৈরি হয়—এমন কাজ বা লেখালেখি থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “আমরা বিচার বিভাগ স্বাধীন দেখতে চাই, এখানে কোনো হস্তক্ষেপ করতে চাই না। অতীতে ফ্যাসিস্ট আমলে বিচার বিভাগকে কুক্ষিগত করে রাখা হয়েছিল এবং রায় লিখে এনে বিচারপতিদের তা অনুসরণ করার নির্দেশ দেওয়া হতো। বর্তমান সরকার বিচার বিভাগে কোনো নির্দেশ বা নিয়ন্ত্রণ আরোপ করতে চায় না। বিচার বিভাগ স্বাধীনভাবে চলবে। কোনো অনিয়ম দেখলে আপনারা (সাংবাদিক সমাজ ) আওয়াজ তুলবেন, আমরাও সেটাই চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এছাড়াও নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টাংগাবে সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা আলোকিত গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও গড়তে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান
‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
গফরগাঁওয়ের উন্নয়নে কাজের হিসাবকে ভোটের মাপকাঠি করার আহ্বান আক্তারুজ্জামান বাচ্চুর।
ন্যায়-ইনসাফে বরমী গড়তে চান জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল মতিন
গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্দেশ্য নেই: নেত্রকোনায় তথ্য প্রতিমন্ত্রী
গফরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
তিন থানা উন্নয়নে কাজ করছেন,বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকীতে বলেন বাবর।
আটপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১ নং কাইটাইল ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান পদে জিয়া।
গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর সফর: ব্রহ্মপুত্র পাড়ে গফরগাঁওবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়
জেলা সাধারণ সম্পাদক পদে ফকরুল হাসান শিবলীকে ঘিরে তৃণমূলে আলোচনা
গণঅভ্যুত্থানের শহীদ সাগরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা, জেলা প্রশাসনের নীরবতায় ক্ষোভ।
আটপাড়ায় ছাত্রদলের কমিটি গুন্জনে এগিয়ে সাধারন সম্পাদক প্রার্থী মেহেদী হাসান।
এক ইঞ্চি জায়গা কেন, একটা বালুর ওপরেও কাউকে পা রাখতে দেব না-- ডা. শফিকুর রহমান
গফরগাঁওয়ে জনসমুদ্রে এমপি আক্তারুজ্জামান বাচ্চুকে গণসংবর্ধনা, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়
গফরগাঁওয়ে জনসমুদ্রে এমপি আক্তারুজ্জামান বাচ্চুকে গণসংবর্ধনা, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়
আটপাড়ায় জুয়েল ভূইয়া'র শুনই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের শোরগোল।গ্রাম সহ ইউনিয়ন বাসী উজ্জীবিত
আটপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে যোগ্য, ত্যাগী ও প্রত্যাশিত মুখ মুন্না খান শাহীন
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে আটপাড়া উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল
বকশীগঞ্জে পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
৭নং সুখারী ইউনিয়নে জনমত ও জনপ্রিয়তায় শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোতাকাব্বীর ভূঁইয়া (টুটুল)
প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তরুণ নেতা শিশির আহাম্মেদ নিশান
পৌর তাঁতীলীগের আংশিক কমিটি ঘোষণা, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা
জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত গোলাম কিবরিয়া।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সদস্য হলেন রাকিবুল হাসান রাকিব
বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মী কারাগারে প্রেরণের নির্দেশ ম্যাজিস্ট্রেটের
মদনে সংসদ সদস্য বাবরের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা।
শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন করে ভোট বর্জন