নিজস্ব প্রতিবেদক ২৪ মার্চ ২০২৬ ১২:১১ পি.এম
সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকার সাভারের আলোচিত সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে ‘সাইকো সম্রাট’ ওরফে সবুজ শেখ মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা-এর পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন। এছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগার-এর সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ জানান, ভোরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
চলতি বছরের শুরুতে সাভার থানা রোডের পৌর কমিউনিটি সেন্টারের একটি পরিত্যক্ত ভবনে একের পর এক রহস্যময় হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশের নিবিড় নজরদারিতে গ্রেপ্তার হয় সম্রাট, যিনি ‘সাইকো সম্রাট’ নামে পরিচিতি পান।
পুলিশ জানায়, তার প্রকৃত নাম সবুজ শেখ। তিনি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলুদিয়া ইউনিয়নের মোছামান্দা গ্রামের বাসিন্দা। ২০১৪ সালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে প্রথম হত্যাকাণ্ডের মাধ্যমে তার অপরাধ জগতে প্রবেশ ঘটে। এরপর বিভিন্ন সময়ে গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে ছদ্মবেশে ভবঘুরে জীবনযাপনের আড়ালে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যায়।
তার বিরুদ্ধে সাতটি হত্যা ও দুটি মাদক মামলা বিচারাধীন ছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি একাধিক হত্যার দায় স্বীকার করেন। এর মধ্যে ২০২৫ সালের ৪ জুলাই এক বৃদ্ধাকে হত্যা, আগস্টে এক যুবককে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলা, অক্টোবর ও ডিসেম্বরসহ বিভিন্ন সময়ে একাধিক নারী-পুরুষকে হত্যার ঘটনা বিশেষভাবে আলোচিত হয়।
বিশেষ করে তানিয়া আক্তার হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজে তার নৃশংসতা প্রকাশ পেলে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু
আ.লীগের সাবেক এমপি দবিরুল ইসলাম মারা গেছেন
আটপাড়ায় বজ্রপাতে কিশোরের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
নাটোর লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বকশীগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
আশুলিয়ার জামগড়ায় এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ, বিষয়টি রহস্যজনক
মারা গেছে সাভারের আলোচিত সিরিয়াল কিলার ‘সাইকো সম্রাট’
হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা
শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই
যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার