সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শোক

আটপাড়ায় বজ্রপাতে কিশোরের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক ২২ মে ২০২৬ ০৬:১১ পি.এম

হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নেত্রকোনার উপজেলার ১নং স্বরমুশিয়া ইউনিয়নের মাদল গ্রামে বজ্রপাতে সুলেমান মিয়া (২২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত সুলেমান মিয়া মাদল গ্রামের বাসিন্দা কাসেম মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে আকাশে কালো মেঘ ও বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত হন সুলেমান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ মর্মান্তিক ঘটনায় পুরো মাদল গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। সবার মুখে এখন একটাই কথা— এত অল্প বয়সে এভাবে একটি প্রাণ ঝরে যাওয়া কেউ মেনে নিতে পারছে না।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।

মরহুম সুলেমান মিয়ার রুহের মাগফিরাত কামনা করে এলাকাবাসী । আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

news image

বরযাত্রায় নেমে এলো শোক ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল নারীর

news image

গফরগাঁওয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্র আরাফের মর্মান্তিক মৃত্যু।

news image

নদীতে পাওয়া গেল ইটের সঙ্গে বাঁধা নবজাতকের লাশ

news image

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

news image

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু

news image

আ.লীগের সাবেক এমপি দবিরুল ইসলাম মারা গেছেন

news image

আটপাড়ায় বজ্রপাতে কিশোরের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

news image

নাটোর লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

news image

বকশীগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

news image

আশুলিয়ার জামগড়ায় এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ, বিষয়টি রহস্যজনক

news image

মারা গেছে সাভারের আলোচিত সিরিয়াল কিলার ‘সাইকো সম্রাট’

news image

হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা

news image

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই

news image

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার