শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শোক

হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা

রণবীর সরকার, শেরপুর জেলা প্রতিনিধি ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৭ পি.এম

০৪ ফেব্রুয়ারি ২০২৬ দ্বিতীয় জানাজা

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষ অংশ নিয়ে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান।

জানাজার সময় পুরো কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন দলের নেতাকর্মী, আলেম-ওলামা ও সাধারণ মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। অনেকের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল দোয়া—এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় জানাজা মাঠজুড়ে।
এর আগে তার প্রথম জানাজা শেরপুর পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শ্রীবরদী পৌর স্টেডিয়াম মাঠে আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার শবে বরাতের রাত ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে স্থানান্তর করা হলে দিবাগত রাত দেড়টার দিকে স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শ্রীবরদী–ঝিনাইগাতীসহ পুরো জেলায়। দ্বিতীয় জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে, এলাকাবাসীর কাছে তিনি কতটা জনপ্রিয় ও প্রিয় ব্যক্তি ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু

news image

আ.লীগের সাবেক এমপি দবিরুল ইসলাম মারা গেছেন

news image

আটপাড়ায় বজ্রপাতে কিশোরের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

news image

নাটোর লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

news image

বকশীগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

news image

আশুলিয়ার জামগড়ায় এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ, বিষয়টি রহস্যজনক

news image

মারা গেছে সাভারের আলোচিত সিরিয়াল কিলার ‘সাইকো সম্রাট’

news image

হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা

news image

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই

news image

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার