সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কৃষি

হাওরে কৃষকের দুঃখ, শ্রমিক সংকট। মাত্রা অতিরিক্ত খরচে দিশেহারা কৃষক।

পলাশ পাল, জেলা প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৬ ০৯:২৩ পি.এম

নেত্রকোনায় কৃষকের ফসলি জমিতে বর্তমান

আবহাওয়া অধিদপ্তরের আগাম পূর্বাভাস অনুযায়ী আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল এর সম্ভাব্য কারণে আকস্মিক বন্যার আশঙ্কা থাকায় নেত্রকোনার  কলমাকান্দা উপজেলা কৃষি অফিস থেকে ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে কৃষি এবং কৃষকের জন্য জরুরি সতর্কীকরণ ঘোষণা দেওয়া হয়েছে। এতে উপজেলার সকল কৃষককে ৭০ থেকে ৮০ শতাংশ ধান পাকলেই দ্রুত কর্তনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
তবে কৃষকের ফসলি  জমিতে বর্তমান বাস্তব চিত্রে দেখা যাচ্ছে ভিন্ন ।ঘোষণার প্রেক্ষিতে  হাওরাঞ্চলের কৃষকরা বর্তমানে রয়েছেন চরম   দুর্ভোগের মধ্যে। ধান কাটার সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে প্রয়োজনীয় শ্রমিক।যার রয়েছে তীব্র সংকট।এরই প্রেক্ষিতে ধান কাটতে গিয়ে বাধ্য হয়েই কৃষকদের গুনতে হচ্ছে বাড়তি খরচ।
বর্তমানে প্রতি কাঠা জমিতে ধান কাটার জন্য শ্রমিকরা ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত মজুরি নিচ্ছেন, যা আগের তুলনায় কয়েকগুণ বেশি। তাছাড়া ফসলি জমি ক্ষেত্র বিশেষে অর্থাৎ উঁচু-নিচু হওয়ার কারণে আধুনিক হারভেস্টার মেশিন সকল জমিতে পৌঁছাতে না পারায় কৃষকরা যান্ত্রিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।ফলশ্রুতিতে ধান কাটার কাজ করতে সময় ও পরিশ্রম বেশি লাগছে,সেই সাথে বাড়ছে কৃষকের উৎপাদন খরচ। ফলে বাধ্য হয়ে ব্যয়বহুল শ্রমিকের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

আটপাড়ায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

news image

নেত্রকোনার হাওরে বোরো বিপর্যয়

news image

হাওরে কৃষকের দুঃখ, শ্রমিক সংকট। মাত্রা অতিরিক্ত খরচে দিশেহারা কৃষক।

news image

সরকারি ভর্তুকিতে ইউনিয়ন ভিত্তিক বরাদ্দকৃত হারভেস্টার ‘উধাও’! বারহাট্টায় কৃষকের বুকফাটা হাহাকার।

news image

কলমাকান্দায় অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানিতে ক্ষতিগ্রস্ত কৃষক।

news image

বকশীগঞ্জে কৃষকদের পাশে প্রশাসন প্রায় সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ধানের বীজ ও সার বিতরণ

news image

জ্বালানি তেলের সংকটে ধান কাটাতে না পারায় দুশ্চিন্তায় কৃষক।

news image

নিয়ামতপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ।

news image

বকশীগঞ্জে কৃষকদের মুখে হাসি: প্রণোদনা কর্মসূচিতে ৩ হাজার কৃষকের মাঝে উচ্চ ফলনশীল তোষা-৫২৪ পাট বীজ বিতরণ, পাট চাষে নতুন সম্ভাবনা