নিজস্ব প্রতিবেদক ২৭ জুলাই ২০২৬ ০৫:৩৪ পি.এম
উপজেলার অন্যান্য কৃষি কর্মকর্তারা।
পাট উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষাবাদে গুরুত্বারোপ, বদলিজনিত বিদায়ে আবেগঘন বক্তব্য কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপার
নেত্রকোনার আটপাড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭/০৭/২৬) উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার পাটচাষি, কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
২০২৫–২৬ অর্থবছরের Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে পাটের আধুনিক চাষাবাদ, উন্নত জাতের ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, রোগবালাই দমন এবং বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি করতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং সরকারি প্রণোদনা নিশ্চিত করা গেলে পাটের উৎপাদন আরও বাড়বে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
সভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আমিরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. চন্দন কুমার মহাপাত্র, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কে. বি. এম. ওমর ফারুখ তুহিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস এম মোরাদ হাসান, শাকিলসহ উপজেলার অন্যান্য কৃষি কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম, মুভি বাংলা টিভির সাংবাদিক নূর মোহাম্মদ খান, দৈনিক দেশ বার্তা নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক সুমন আহম্মেদ, সাংবাদিক ফয়সাল চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং আটপাড়া উপজেলার ২নং শুনই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রকিব হোসেন সান্জু সহ নেতৃবৃন্দ
অনুষ্ঠানে কৃষকরা পাট চাষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে কৃষি বিভাগের কর্মকর্তারা সেগুলোর উত্তর দেন এবং সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় আবেগঘন বক্তব্যে তিনি বলেন,
“আটপাড়ার মানুষের ভালোবাসা আমি সবসময় মনে রাখব। এই উপজেলার কৃষকদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস, উপজেলার প্রতিটি গ্রামে আরও বেশি কৃষি ফসল উৎপাদন করতে হবে।
নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে সবাইকে একযোগে কাজ করতে হবে। কৃষিই আমাদের অর্থনীতির শক্তি, তাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে। কৃষকের সফলতাই আমাদের সবচেয়ে বড় অর্জন।
তার বক্তব্যে উপস্থিত কৃষক, কর্মকর্তা ও অতিথিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আটপাড়ায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
নেত্রকোনার হাওরে বোরো বিপর্যয়
হাওরে কৃষকের দুঃখ, শ্রমিক সংকট। মাত্রা অতিরিক্ত খরচে দিশেহারা কৃষক।
সরকারি ভর্তুকিতে ইউনিয়ন ভিত্তিক বরাদ্দকৃত হারভেস্টার ‘উধাও’! বারহাট্টায় কৃষকের বুকফাটা হাহাকার।
কলমাকান্দায় অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানিতে ক্ষতিগ্রস্ত কৃষক।
বকশীগঞ্জে কৃষকদের পাশে প্রশাসন প্রায় সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ধানের বীজ ও সার বিতরণ
জ্বালানি তেলের সংকটে ধান কাটাতে না পারায় দুশ্চিন্তায় কৃষক।
নিয়ামতপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ।
বকশীগঞ্জে কৃষকদের মুখে হাসি: প্রণোদনা কর্মসূচিতে ৩ হাজার কৃষকের মাঝে উচ্চ ফলনশীল তোষা-৫২৪ পাট বীজ বিতরণ, পাট চাষে নতুন সম্ভাবনা