শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কৃষি

জ্বালানি তেলের সংকটে ধান কাটাতে না পারায় দুশ্চিন্তায় কৃষক।

নেত্রকোনা প্রতিনিধি। ১৩ এপ্রিল ২০২৬ ০৮:৩৯ পি.এম

হাওর অঞ্চলের কৃষকদের দাবি কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

নেত্রকোনার মদন  উপজেলায় চলতি বোরো মৌসুমে জ্বালানি তেলের চরম সংকটের কারণে কৃষকের পাকা বোরো ধান কাটা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

মদন  উপজেলার বিভিন্ন  হাওর এলাকায় ঘুরে দেখা গেছে প্রায় সব বোরো ধান পেকে গেছে ।
ডিজেল চালিত ধান কাটার হারভেস্টার মেশিনে পর্যাপ্ত জ্বালানি তেল পাচ্ছে  না। 

ফলে অনেক জমির ধান পেকে গেছে সময়মতো পাকা ধান কাটা সম্ভব হচ্ছে না, মদনের কৃষকের মনে দুশ্চিন্তা বেড়ে গেছে পাকা ধান হারভেস্টার মেশিন দিয়ে জ্বালানি তেল সংকটের কারণে কাটতে না পেরে

গোবিন্দশ্রী পশ্চিম পাড়া,বড্ডা, বারঘরিয়া , গ্রামের কৃষক মাজু মিয়া,কৃষক জানু মিয়া, কৃষক নুরুল হক সহ অনেকেই জানান,

আমরা ভাটি অঞ্চলের মানুষ আমাদের বোরো ধানে সব পেকে গেছে পুরোপুরি পাকা ধান  কাটার জন্য হারভেস্টার মেশিনের উপর নির্ভর করতে হয়। হারভেস্টার মেশিনের জ্বালানি ডিজেল তেল সংকটের কারণে আমাদের পাকা ধান কাটা সম্ভব হচ্ছে না। বেশি দামে কিনতে হচ্ছে তেল তাও আমরা হারভেস্টার মেশিনের প্রয়োজনীয় ডিজেল তেল পাচ্ছি নাডিজেল তেল সংকটের জন্য ধান কাটা মেশিন পরে আছে। আবার তেলের পাম্পে গেলে সরবরাহ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাওয়া যাচ্ছে না।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,সারা  উপজেলায় এ বছর উল্লেখযোগ্য ১৭৬৫০ হেক্টর
জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। 
তবে জ্বালানি তেল সংকট দীর্ঘস্থায়ী হলে পাকা ধান কাটা ব্যাঘাত সৃষ্টি হতে  পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


হাওর অঞ্চলের কৃষকদের দাবি  আমাদের সারা বছরের কষ্টের ফসল বোরো ধান সব পেকে গেছে 
 জ্বালানি তেলের জন্য ধান কাটা বন্ধ রয়েছে অনেক জায়গায়। সঠিক সময়ে পর্যাপ্ত জ্বালানি ডিজেল তেল সরবরাহ নিশ্চিত করা গেলে জ্বালানি তেল সংকট অনেকাংশে দূর হবে এবং বোরো ধান কাটা সহজ হয়ে উঠবে। 


এ বিষয়ে মদন উপজেলা কৃষি কর্মকর্তা  মাহমুদুর রহমান মিজান  বলেন, এবার মদন উপজেলায় ১৭৬৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। 
আজ ১৩ এপ্রিল  মদনের জ্বালানি ডিজেল তেল সংকট ছিল জ্বালানি তেলের সংকটের কারণে কিছু হাওরের হারভেস্টার মেশিন কার্যক্রমে কিছুটা সমস্যা হয়েছে।

দুর্যোগের জন্য জ্বালানি ডিজেল ১৪ হাজার লিটার মজুত আছে কৃষকদের আমরা পরামর্শ দিচ্ছি, তারা যেন পাকা ধান  দ্রুত কেটে ফেলে। 
জ্বালানি তেলের জন্য অন্য উপজেলা থেকে সংগ্রহ করা হচ্ছে আমরা কৃষি বিভাগ মাঠ পর্যায়ে ডিজেল তেলের জন্য ধান কাটা যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি।
পাশাপাশি বিকল্প প্রযুক্তি ব্যবহারে ধান কাটার জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নেত্রকোনার হাওরে বোরো বিপর্যয়

news image

হাওরে কৃষকের দুঃখ, শ্রমিক সংকট। মাত্রা অতিরিক্ত খরচে দিশেহারা কৃষক।

news image

সরকারি ভর্তুকিতে ইউনিয়ন ভিত্তিক বরাদ্দকৃত হারভেস্টার ‘উধাও’! বারহাট্টায় কৃষকের বুকফাটা হাহাকার।

news image

কলমাকান্দায় অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানিতে ক্ষতিগ্রস্ত কৃষক।

news image

বকশীগঞ্জে কৃষকদের পাশে প্রশাসন প্রায় সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ধানের বীজ ও সার বিতরণ

news image

জ্বালানি তেলের সংকটে ধান কাটাতে না পারায় দুশ্চিন্তায় কৃষক।

news image

নিয়ামতপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ।

news image

বকশীগঞ্জে কৃষকদের মুখে হাসি: প্রণোদনা কর্মসূচিতে ৩ হাজার কৃষকের মাঝে উচ্চ ফলনশীল তোষা-৫২৪ পাট বীজ বিতরণ, পাট চাষে নতুন সম্ভাবনা