প্রতিবেদন: নূর মুহাম্মদ আজাদী বিভাগীয় প্রধান, ময়মনসিংহ ১৪ জুন ২০২৬ ১২:৫৮ এ.এম
আন্তর্জাতিক ফুটবলে
ফুটবল বিশ্লেষকদের চোখে আগেই ‘মাস্ট ওয়াচ’ ম্যাচের তকমা পেয়েছে বিশ্বকাপ গ্রুপপর্বের ব্রাজিল–মরক্কো লড়াই। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও ফিফা র্যাঙ্কিং এই ম্যাচকে দিয়েছে বাড়তি উত্তেজনা। ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে ৬ নম্বরে, আর মরক্কোর অবস্থান ৭ নম্বরে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব ফুটবলে মরক্কোর উত্থান নজরকাড়া। ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছানো দলটিকে অনেকেই ‘আফ্রিকান নতুন ব্রাজিল’ বলে অভিহিত করছেন। অন্যদিকে ব্রাজিলও নতুন প্রজন্মের তারকাদের নিয়ে আবারও বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের মিশনে নেমেছে।
আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল ও মরক্কোর এটি প্রথম দেখা নয়। এর আগে প্রতিযোগিতামূলক ও প্রীতি ম্যাচ মিলিয়ে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। হেড-টু-হেড পরিসংখ্যানে সামান্য এগিয়ে ব্রাজিল। সেলেসাওরা জিতেছে দুটি ম্যাচ, আর মরক্কো পেয়েছে একটি জয়।
বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হওয়ায় ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। গ্রুপপর্বের শুরুতেই শক্তিশালী দুই দলের এই মহারণ বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। এখন দেখার বিষয়, অভিজ্ঞতার পাল্লা ভারী ব্রাজিল নাকি আত্মবিশ্বাসে উজ্জীবিত মরক্কো—কে হাসবে শেষ
বড় পরিবর্তনে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা
৪ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ
ক্রিকেট ফাইনালে বাঘাডুবা সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন কলকিহারা নাইট রাইডার্স
ব্রাজিল–মরক্কো: বিশ্বকাপের ‘মাস্ট ওয়াচ’ ম্যাচে চোখ থাকবে সবার
শ্রীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
মদনে ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত