সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

শ্রীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

০২/০৫/২০২৬ ইং গাজীপুরের শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গাজীপুরের শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ০২ মে সকাল ১০টায় শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে এসোসিয়োশন অব শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন (আশুক) এর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আশুক এর সভাপতি আবু নাসির মোহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আল-আমিন আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ ভূঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ূন কবির সরকার ও পৌর বিএনপির সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির  প্রভাবশালী সদস্য মোঃ মাহফুল হাসান হান্নান। আরো উপস্থিত ছিলেন আশুক এর সিনিয়র সহ-সভাপতি মোঃ রাসেল আকন্দ, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম শেখ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন আকন্দ,পৌর ছাত্রদলের সদস্য সচিব  আজিজুল হক রাজন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক,প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা অবিভাবক ও কৃতি শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষর্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা পদক বিতরন করা হয়।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।