সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

৪ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ একটি সফল ও স্মরণীয় টুর্নামেন্ট আয়োজন করবে। আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ভেন্যু ও সূচি ঘোষণা করেছে।

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ভেন্যু ও সূচি ঘোষণা করেছে।


মঙ্গলবার (২১ জুলাই) সাফ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এবারের আসরের সবগুলো ম্যাচই ঢাকায় অনুষ্ঠিত হবে। সাফের সব সদস্য দেশ টুর্নামেন্টে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।


টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচির সূচিও প্রকাশ করা হয়েছে। ৫ জুলাই ঢাকায় উন্মোচন করা হবে টুর্নামেন্টের অফিসিয়াল লোগো এবং ১ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হবে দলগুলোর গ্রুপ নির্ধারণী ড্র।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন,
"২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। বছরের পর বছর এই টুর্নামেন্ট দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই এই ঘোষণা দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে। একই সঙ্গে বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, স্বাগতিক হিসেবে বাংলাদেশ একটি সফল ও স্মরণীয় টুর্নামেন্ট আয়োজন করবে।


সাফ জানিয়েছে, আগামী কয়েক মাসে টুর্নামেন্টকে ঘিরে আরও বিভিন্ন কর্মসূচি, আপডেট ও আয়োজনের ঘোষণা দেওয়া হবে।


উল্লেখ্য, ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ হবে টুর্নামেন্টটির ১৫তম আসর। ২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে, যা দেশের ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে একটি বড় আনন্দের উপলক্ষ।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।