জেলা প্রতিনিধি নেত্রকোনা ১৭ জানু ২০২৬ ০৪:৪৩ পি.এম
রাজনৈতিক
নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধি মোঃ খাইরুল মেম্বার ও যুবদল নেতা বোরহানের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হেলালী।
সৌজন্য সাক্ষাৎকালে ড. রফিকুল ইসলাম হেলালী মোঃ খাইরুল মেম্বারের মায়ের খোঁজখবর নেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চান ও সালাম করেন। এ সময় পারিবারিক পরিবেশে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের সৃষ্টি হয়।
এ সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাছুম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ এলাকার সার্বিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করার বিষয়ে মতবিনিময় হয়। ভবিষ্যৎ রাজনৈতিক করণীয়, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে হলে তৃণমূলকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে বিএনপির আন্দোলন-সংগ্রাম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য, সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৬ জানুয়ারি ২০২৬ ইং, শুক্রবার বিকাল ৪টা সময়।
বকশীগঞ্জে পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
৭নং সুখারী ইউনিয়নে জনমত ও জনপ্রিয়তায় শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোতাকাব্বীর ভূঁইয়া (টুটুল)
প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তরুণ নেতা শিশির আহাম্মেদ নিশান
পৌর তাঁতীলীগের আংশিক কমিটি ঘোষণা, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা
জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত গোলাম কিবরিয়া।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সদস্য হলেন রাকিবুল হাসান রাকিব
বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মী কারাগারে প্রেরণের নির্দেশ ম্যাজিস্ট্রেটের
মদনে সংসদ সদস্য বাবরের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা।
শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন করে ভোট বর্জন
আগামী ছয় মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে শেরপুর জেলায় নিয়ে আসবো-ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল
গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ
মদনে যুবদল নেতা সোহেলের নামে মোটরসাইকেল চুরি অভিযোগ মিথ্যা স্বীকার করলেন বাদী।
আটপাড়ায় ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাহবুব খান
মদন উপজেলা বাসীর প্রত্যাশা যুবদলের সাধারণ সম্পাদক হবেন উপজেলা ভাইস চেয়ারম্যান।
শুনই ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় মুখ: তোফায়েল আহম্মেদ তালুকদার
শ্রীপুরে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু'র সংবর্ধনা ও ইফতার মাহফিল
নালিতাবাড়ির যোগানিয়া ইউপি চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী হওয়ার ঘোষণা রাকিবুল ইসলাম তালুকদারের
আনোয়ার হোসেন বেপারীকে শ্রীপুর পৌর মেয়র হিসেবে দেখতে চায় এলাকাবাসী
আটপাড়ার ২নং শুনই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী সালমান মাহমুদ শোভন
আটপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ইয়াসিন ইবনে জাবির
সংরক্ষিত নারী আসনে সুলতানা রাজিয়া শাওনকে চান নেত্রকোনাবাসী
আটপাড়ায় রাজনৈতিক বিরোধের জেরে হামলার অভিযোগ
বাবার আদর্শে মানুষের সেবায় নিবেদিত তৌসিফুল ইসলাম খান
মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া-কে শুভেচ্ছা ও অভিনন্দন
৩ বছরে ৩ সরকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন: ইতিহাসে প্রথম ঘটনা।
বিএনপি চেয়ারপারসনের প্রতিনিধি তারেক রহমানের সঙ্গে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ
যশোরের কেশবপুরে জামায়াত কর্মীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ
৪ আসনে বিএনপি, ১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর বিজয়
নেত্রকোনা-৪ আসনে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ধানের শীষের প্রার্থী লুৎফুরজ্জামান বাবর
গাজীপুর-৩ আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন