লিমা আক্তার স্টাফ রিপোর্টার ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫২ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেন, পরে মন্ত্রিসভার সদস্যরা পর্যায়ক্রমে শপথ গ্রহণ করেন।
এবার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সংরক্ষিত নারী আসন। কে হচ্ছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য—তা নিয়ে চলছে জোর আলোচনা। জানা গেছে, এ বিষয়ে বর্তমান সরকার দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করবে।
এরই প্রেক্ষাপটে নেত্রকোনা জেলার সর্বস্তরের জনগণ সংরক্ষিত নারী আসনে একজন যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেত্রীকে দেখতে চান। তাদের প্রত্যাশা—মহিলা দলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক, সাবেক মেধাবী ছাত্রনেত্রী (ইডেন কলেজ), সাবেক যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি নেত্রকোনা এবং সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট নারী উদ্যোক্তা সুলতানা রাজিয়া শাওন যেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনীত হন।
সুলতানা রাজিয়া শাওন শিক্ষাগত যোগ্যতায় সমৃদ্ধ ও রাজনৈতিকভাবে সুসংগঠিত একজন নেত্রী। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে বি.এ. (অনার্স) ও এম.এ. সম্পন্ন করেছেন। এছাড়া যুক্তরাজ্যের Northumbria University থেকে ডিপ্লোমা ইন ল’, Leeds Trinity University থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে University of Hertfordshire-এ এলএলএম অধ্যয়নরত। শিক্ষা, মেধা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি সমৃদ্ধ।
রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি একজন ত্যাগী ও পরীক্ষিত নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে ১/১১-এর কঠিন সময়ে বিএনপির দুঃসময়ে তিনি দৃঢ়ভাবে রাজপথে সক্রিয় ছিলেন এবং জিয়া পরিবারের পাশে অটল থেকেছেন। কখনো কোনো আপস করেননি, অন্য কোনো দলে সম্পৃক্ত হননি।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে উচ্ছেদের সময় জাহাঙ্গীর গেটে পুলিশি হামলায় সুলতানা রাজিয়া শাওন গুরুতর আহত হন; তার হাতের কব্জি ভেঙে যায়। তবুও তিনি পিছপা হননি। গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনাতেও তিনি সাহসিকতার সঙ্গে পাশে ছিলেন। বিভিন্ন হরতাল ও আন্দোলনে তিনি গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু আন্দোলন থেকে একচুলও সরে দাঁড়াননি।
ঢাকা সিটির প্রতিটি দলীয় কর্মসূচিতে তিনি দায়িত্বশীলতার সঙ্গে অংশগ্রহণ করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার ত্যাগ, নিষ্ঠা ও অবদানের যথাযথ মূল্যায়ন হোক—এটাই নেত্রকোনাবাসীর প্রত্যাশা। তারা বিশ্বাস করেন, সংরক্ষিত নারী আসনে মনোনীত হলে তিনি জাতীয় সংসদে জনগণের কণ্ঠস্বর হিসেবে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
গণঅভ্যুত্থানের শহীদ সাগরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা, জেলা প্রশাসনের নীরবতায় ক্ষোভ।
আটপাড়ায় ছাত্রদলের কমিটি গুন্জনে এগিয়ে সাধারন সম্পাদক প্রার্থী মেহেদী হাসান।
এক ইঞ্চি জায়গা কেন, একটা বালুর ওপরেও কাউকে পা রাখতে দেব না-- ডা. শফিকুর রহমান
গফরগাঁওয়ে জনসমুদ্রে এমপি আক্তারুজ্জামান বাচ্চুকে গণসংবর্ধনা, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়
গফরগাঁওয়ে জনসমুদ্রে এমপি আক্তারুজ্জামান বাচ্চুকে গণসংবর্ধনা, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়
আটপাড়ায় জুয়েল ভূইয়া'র শুনই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের শোরগোল।গ্রাম সহ ইউনিয়ন বাসী উজ্জীবিত
আটপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে যোগ্য, ত্যাগী ও প্রত্যাশিত মুখ মুন্না খান শাহীন
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে আটপাড়া উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল
বকশীগঞ্জে পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
৭নং সুখারী ইউনিয়নে জনমত ও জনপ্রিয়তায় শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোতাকাব্বীর ভূঁইয়া (টুটুল)
প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তরুণ নেতা শিশির আহাম্মেদ নিশান
পৌর তাঁতীলীগের আংশিক কমিটি ঘোষণা, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা
জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত গোলাম কিবরিয়া।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সদস্য হলেন রাকিবুল হাসান রাকিব
বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মী কারাগারে প্রেরণের নির্দেশ ম্যাজিস্ট্রেটের
মদনে সংসদ সদস্য বাবরের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা।
শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন করে ভোট বর্জন
আগামী ছয় মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে শেরপুর জেলায় নিয়ে আসবো-ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল
গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ
মদনে যুবদল নেতা সোহেলের নামে মোটরসাইকেল চুরি অভিযোগ মিথ্যা স্বীকার করলেন বাদী।
আটপাড়ায় ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাহবুব খান
মদন উপজেলা বাসীর প্রত্যাশা যুবদলের সাধারণ সম্পাদক হবেন উপজেলা ভাইস চেয়ারম্যান।
শুনই ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় মুখ: তোফায়েল আহম্মেদ তালুকদার
শ্রীপুরে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু'র সংবর্ধনা ও ইফতার মাহফিল
নালিতাবাড়ির যোগানিয়া ইউপি চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী হওয়ার ঘোষণা রাকিবুল ইসলাম তালুকদারের
আনোয়ার হোসেন বেপারীকে শ্রীপুর পৌর মেয়র হিসেবে দেখতে চায় এলাকাবাসী
আটপাড়ার ২নং শুনই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী সালমান মাহমুদ শোভন
আটপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ইয়াসিন ইবনে জাবির
সংরক্ষিত নারী আসনে সুলতানা রাজিয়া শাওনকে চান নেত্রকোনাবাসী
আটপাড়ায় রাজনৈতিক বিরোধের জেরে হামলার অভিযোগ