অনলাইন ডেস্ক: ০৯ জুন ২০২৬ ০১:৪৩ পি.এম
একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল
ভারতে এক যুবকের নিজের স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার আকবরপুর এলাকায়। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে যাতায়াতের সময় ওই যুবকের সঙ্গে তার শাশুড়ির ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।
পরবর্তীতে স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করার সিদ্ধান্ত নেন ওই যুবক। সমাজের সমালোচনা, পারিবারিক আপত্তি কিংবা লোকলজ্জার তোয়াক্কা না করে তারা আদালতে গিয়ে আইনগতভাবে বিয়ে সম্পন্ন করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আদালত প্রাঙ্গণে মালাবদল শেষে হাতে বিয়ের আইনি কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নবদম্পতি। এ সময় তারা তাদের সম্পর্ককে স্বাভাবিকভাবে গ্রহণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পুলিশি অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।
ভিডিওটি ‘দ্য তত্ত্ব’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হলে কয়েক ঘণ্টার মধ্যেই লাখো মানুষ তা দেখেন। ভিডিওটির নিচে অসংখ্য ব্যবহারকারী তাদের মতামত ও প্রতিক্রিয়া জানিয়েছেন।
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক
৫ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কর্মী নিতে আগ্রহ কাতারের
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত
আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: সহযোগিতা জোরদারে নতুন দিগন্ত
বাহরাইন প্রবাসীদের জন্য বাংলাদেশে বিশেষ রিটার্ন ফ্লাইট
শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা অস্ট্রেলিয়ায়, বাংলাদেশে কবে ঈদ?
আটপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন।
সৌদি সড়ক দুর্ঘটনায় নিহত ৫: অজান্তে পরিবার হারানো শিশু ফাইজার দেশে ফেরা।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আটপাড়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মহান শহীদ দিবসে কেন্দুয়া শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন এমপি ড. রফিকুল ইসলাম হিলালী
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
জায়গা–জমি সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতায় ভোগান্তিতে সাধারণ মানুষ দ্রুত নিষ্পত্তিতে আদালতের দৃষ্টি আকর্ষণের দাবি।
ইরান-ইসরাইলের নেতাদের পুতিনের ফোন, যে কথা হলো