নিজস্ব প্রতিবেদক তানজিলা আক্তার রুবি ০৩ জুন ২০২৬ ১১:৪৬ পি.এম
প্রশংসা করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে এবং 'দেবকান্দা মধ্যপাড়া সমাজকল্যাণ পরিষদ'-এর স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে নেত্রকোণার পূর্বধলার ধলামূলগাঁওয়ে "সবার জন্য কুরবানী ২০২৬" কার্যক্রম সফল ও সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে।
কুরবানীর দিন পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দেবকান্দা মধ্যপাড়া এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠন সূত্রে জানা গেছে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ও ব্যবস্থাপনায় স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। কার্যক্রমের আওতায় নির্দিষ্ট নম্বরের (৮৭৬, ৮৭৭, ৮৭৮) ছাগল কুরবানী দিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে গোশত প্রস্তুত করা হয়।
পরবর্তীতে দেবকান্দা মধ্যপাড়া সমাজকল্যাণ পরিষদের একঝাঁক তরুণ ও উদ্যমী স্বেচ্ছাসেবক বাড়ি বাড়ি গিয়ে এবং নির্দিষ্ট পয়েন্টে অত্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ে এই কুরবানীর গোশত পৌঁছে দেন। সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠী যেমন— বৃদ্ধ, বিধবা, এতিম, প্রতিবন্ধী, অসুস্থ, শ্রমজীবী ও অতিদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে এই উপহার বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, উৎসবের দিনে এমন নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ উপায়ে কুরবানীর গোশত পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ এবং দেবকান্দা মধ্যপাড়া সমাজকল্যাণ পরিষদের স্বেচ্ছাসেবীদের চমৎকার ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রশংসা করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।
এই বিষয়ে দেবকান্দা মধ্যপাড়া সমাজকল্যাণ পরিষদের একজন দায়িত্বশীল প্রতিনিধি জানায়, আস-সুন্নাহ ফাউন্ডেশনের 'সবার জন্য কুরবানী' প্রজেক্টের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমাদের স্বেচ্ছাসেবীরা অক্লান্ত পরিশ্রম করে প্রকৃত হকদারদের কাছে গোশত পৌঁছে দিয়েছে। ভবিষ্যতেও আমরা সমাজের যেকোনো কল্যাণমূলক কাজে এভাবে মানুষের পাশে থাকবো।"
গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনছারুল ইসলামকে ঘিরে নির্বাচনী হাওয়া
ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক
১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
আটপাড়ায় সড়কের ভাঙা অংশ তাৎক্ষণিক মেরামত
গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে
২ নং চানগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আসাদুজ্জামান মাসুদ এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ
সুখারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী টুটুলের সমর্থনে মতবিনিময় সভা
বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন
শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এক্সামিনেশন ২০২৬ অনুষ্ঠিত
ভালুকায় দম্পতির ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম নিলেন দুই সন্তানসহ
খায়রুল কবীর তালুকদার নেতৃত্বে আটপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোনায় গৃহবধূকে হত্যার অভিযোগ: স্বামীসহ আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
বারহাট্টায় সাংবাদিকদের সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনা পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্বরমুশিয়ায় মাদকবিরোধী সভা, প্রতিরোধে এলাকাবাসী ঐক্যবদ্ধ উদ্যোগ।
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন
বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
গফরগাঁও স্টেশনের সামনে অটোরিকশার তীব্র যানজট: চরম দুর্ভোগে যাত্রীরা, স্ট্যান্ড সরানোর দাবি
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আটপাড়ায় উদ্বোধনী ও আলোচনা সভা
আটপাড়ায় পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আটপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল
শুনই ইউনিয়নে মানুষের পাশে সমাজসেবক রকিব হোসেন সান্জু, চেয়েছেন দোয়া ও সমর্থন
দক্ষিণ গফরগাঁওয়ে শিক্ষার্থীদের কথিত অশ্লীল স্লোগান, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা।
শুনই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সিদ্দিক মিয়াকে ঘিরে আশাবাদ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
অশ্রুসিক্ত বিদায় গফরগাঁও ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুনকে, আবেগঘন পরিবেশে দোয়া ও সংবর্ধনা।
দক্ষিণ গফরগাঁও উপজেলার সম্ভাব্য সদর দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার