সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
নগর-মহানগর

গাজীপুর জেলার গুরুত্বপূর্ণ এলাকা চৌরাস্তার বর্ষা সিনেমা হলের সামনে থেকে এক অজ্ঞাতনামা শিশুকে উদ্ধার করা হয়েছে।

সামরুল হক, স্টাফ রিপোর্টার: ০৬ এপ্রিল ২০২৬ ০৭:২৭ পি.এম

বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

 গত ০৫ এপ্রিল ২০২৬ ইং তারিখে রাতের বেলায় স্থানীয়দের মাধ্যমে শিশুটিকে পাওয়া যায় এবং পরবর্তীতে তাকে নিরাপদে বাসন থানা প্রশাসন এর মাধ্যমে হেফাজতে নেওয়া হয়।

উদ্ধারকৃত শিশুটির সাথে কথা বলে তার পরিচয় সম্পর্কে কিছু তথ্য জানা গেছে। শিশুটি জানায়, তার নাম রামিম (৭)। তার পিতার নাম শাহজাহান এবং মাতার নাম নাসরিন। সে আরও জানায়, তাদের বাড়ি গড়গড়িয়া মাস্টার বাড়ি, থানা শ্রীপুর, জেলা গাজীপুর এলাকায় অবস্থিত।

তবে, শিশুটির দেওয়া ঠিকানায় খোঁজ নিয়ে এখন পর্যন্ত তার পরিবারের কোনো সদস্য বা অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। ফলে শিশুটির প্রকৃত পরিচয় এবং পরিবারের অবস্থান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
বর্তমানে শিশুটিকে নিরাপদে রাখা হয়েছে এবং তার পরিবারের সন্ধান পেতে সংশ্লিষ্ট প্রশাসন কাজ করে যাচ্ছে।
এমতাবস্থায়, যদি কোনো ব্যক্তি শিশুটিকে চিনে থাকেন বা তার পরিবার-পরিজনের সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত বাসন থানা, গাজীপুর-এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
👉 একটি শিশু তার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন—তাকে তার আপনজনের কাছে ফিরিয়ে দিতে আপনার একটি তথ্যই হতে পারে সবচেয়ে বড় সহায়তা।
সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।