গাজীপুর জেলা প্রতিনিধি ০৬ সেপ্টেম্বার ২০২৬ ১২:০৩ পি.এম
আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর, আপত্তিকর ও মানহানিকর তথ্য-ভিডিও প্রচারের অভিযোগ করেছেন গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. কালাম মিয়া। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় নিজ মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. কালাম মিয়া বলেন, বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে নানা ধরনের পোস্ট ও ভিডিও প্রকাশ করা হচ্ছে। এসব পোস্টের কারণে তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এবং পরিচিতজনসহ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
তিনি দাবি করেন, এসব ফেসবুক আইডি, পেজ কিংবা সংশ্লিষ্ট পোস্ট ও ভিডিওর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার নাম-পরিচয় ব্যবহার করে কেউ কোনো বক্তব্য, ভিডিও বা পোস্ট প্রচার করলে তার দায়ভারও তিনি নেবেন না বলে জানান।
কালাম মিয়া আরও বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনতে ইতোমধ্যে শ্রীপুর থানায় একটি জিডি করা হয়েছে। জিডিতে সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজের পোস্ট-ভিডিও পর্যালোচনা করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে তার পরিচয় ব্যবহার করে কেউ যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা ভিডিও প্রচারের আগে এর সত্যতা যাচাই করার জন্য সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান কালাম মিয়া।
তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। পাশাপাশি তার জিডিতে উত্থাপিত অভিযোগগুলো যাচাই করে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনছারুল ইসলামকে ঘিরে নির্বাচনী হাওয়া
ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক
১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
আটপাড়ায় সড়কের ভাঙা অংশ তাৎক্ষণিক মেরামত
গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে
২ নং চানগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আসাদুজ্জামান মাসুদ এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ
সুখারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী টুটুলের সমর্থনে মতবিনিময় সভা
বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন
শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এক্সামিনেশন ২০২৬ অনুষ্ঠিত
ভালুকায় দম্পতির ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম নিলেন দুই সন্তানসহ
খায়রুল কবীর তালুকদার নেতৃত্বে আটপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোনায় গৃহবধূকে হত্যার অভিযোগ: স্বামীসহ আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
বারহাট্টায় সাংবাদিকদের সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনা পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্বরমুশিয়ায় মাদকবিরোধী সভা, প্রতিরোধে এলাকাবাসী ঐক্যবদ্ধ উদ্যোগ।
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন
বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
গফরগাঁও স্টেশনের সামনে অটোরিকশার তীব্র যানজট: চরম দুর্ভোগে যাত্রীরা, স্ট্যান্ড সরানোর দাবি
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আটপাড়ায় উদ্বোধনী ও আলোচনা সভা
আটপাড়ায় পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আটপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল
শুনই ইউনিয়নে মানুষের পাশে সমাজসেবক রকিব হোসেন সান্জু, চেয়েছেন দোয়া ও সমর্থন
দক্ষিণ গফরগাঁওয়ে শিক্ষার্থীদের কথিত অশ্লীল স্লোগান, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা।
শুনই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সিদ্দিক মিয়াকে ঘিরে আশাবাদ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
অশ্রুসিক্ত বিদায় গফরগাঁও ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুনকে, আবেগঘন পরিবেশে দোয়া ও সংবর্ধনা।
দক্ষিণ গফরগাঁও উপজেলার সম্ভাব্য সদর দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার