সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর জেলা প্রতিনিধি ০৬ সেপ্টেম্বার ২০২৬ ০৯:২৬ এ.এম

শেষ সম্বল রক্ষায় রাজপথে নেমে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা।

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেতজুরী গ্রামে শত বছর ধরে বসবাসকারী শতাধিক পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। একের পর এক মিথ্যা মামলা, হুমকি ও হয়রানির প্রতিবাদে নিজেদের শেষ সম্বল রক্ষায় রাজপথে নেমে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা।

শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেতঝুড়ি গ্রামে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগীরা উপস্থিত হয়ে দাবি করেন, তাঁদের পূর্বপুরুষেরা বহু প্রজন্ম ধরে এই ভিটেমাটিতে বসবাস করে আসছেন। এই জমির সঙ্গে শুধু বসতবাড়িই নয়, জড়িয়ে রয়েছে স্বজনদের কবরস্থান, মসজিদ-মাদ্রাসা, সমাজ ও জীবন-জীবিকা। প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র ও দখল থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র তাঁদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে।

ঘটনার বিবরণ দিয়ে স্থানীয়রা জানান, সাবেক এরশাদ সরকারের আমলে কর্নেল (অব.) রেজাউল করিম নামের এক ব্যক্তি সরকারের কাছ থেকে জমি বন্দোবস্ত নেন। তবে তাঁর সেই বরাদ্দকৃত জমি ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে তুলা গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন এলাকায়। অভিযোগ উঠেছে, পরবর্তীতে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি স্কেচ ম্যাপ পরিবর্তন করে মহাসড়কের পশ্চিম পাশের বেতজুরী গ্রামের বসতবাড়ির জমি গ্রাস করার চক্রান্ত শুরু হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে ওমর ফারুক প্রভাব খাটিয়ে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এমনকি ভুক্তভোগীদের কয়েকজন প্রতিনিধিকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখানো হয় বলেও দাবি করেন তাঁরা। বর্তমানে এমপি রনির ফুফাতো ভাই ওমর ফারুককে 'আম-মোক্তার' (পাওয়ার অব অ্যাটর্নি) সাজিয়ে ডিবি অফিসে মিথ্যা অভিযোগ ও আদালতে একাধিক হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে বলে দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া লোকজন।

ভুক্তভোগিদের একজন মো. এনামুল বলেন, দীর্ঘদিন ধরে তারা বংশপরম্পরায় জমিটি ভোগদখলে আছেন। হঠাৎ এই জমির উপর চোখ পড়েছে প্রভাবশালীদের। এর ফলে প্রতিনিয়ত তারা উচ্ছেদ আতঙ্কে ভোগছেন। তিনি বলেন, হয়রানি করতে প্রতিপক্ষের লোকজন তিনি সহ আরো কয়েকজনের বিরুদ্ধে নারী নির্যাতন ও অশালীন কার্যক্রম পরিচালনা করার মিথ্য অভিযোগে থানায় মামলা করেছেন । পুলিশ মামলা তদন্তে এসে দেখেনে এখানে মাদ্রাসা পরিচালানা করা হচ্ছে, কোনো নারী সংক্রান্ত বিষয় নেই । এর পর প্রতিপক্ষ এখন রাজনৈতিক শক্তিকে ব্যবহার করার চেষ্ঠা করছেন।

মারহুমা আক্তার হেলেনা নামের এক নারী মানববন্ধনে অংশ নিয়ে বলেন, “ আমাদের জমি থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। আমাদেরে উচ্ছেদ করলে আমার যাবো কোথায়? আমাদের নিজেদের পৈতৃক সম্পত্তি ফেলে আমাদের যাওয়ার জায়গা নেই। প্রতিপক্ষরা প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে বল প্রয়োগ করছে “

এ বিষেয়ে অভিযুক্ত ওমর ফারুকের বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইলে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

দক্ষিণখান থানার চুরির মামলায় পলাতক মনির গ্রেপ্তার

news image

আটপাড়ায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, কিশোরী সহ আটক ২

news image

শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news image

নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ।

news image

ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।

news image

নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

news image

নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

news image

শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

news image

সরকারি ১০০ বস্তা চাল জব্দ আটক ২ জন।

news image

নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ

news image

পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

news image

নেত্রকোনায় পৌরসভার নাম-রশিদে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ

news image

নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ১

news image

আটপাড়ায় ঋণ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা

news image

ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১৩, ফল চ্যালেঞ্জ ৭১ হাজার ৬৬

news image

সাভার-আশুলিয়ায় রাস্তায় পানির মোটর ও টিনের বেড়া, ভোগান্তিতে ১০ পরিবার

news image

কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫৬

news image

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।

news image

খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার

news image

‎বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ। ‎

news image

চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।

news image

নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

news image

গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল

news image

জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

news image

নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক

news image

মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী

news image

নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ

news image

আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

news image

লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

news image

অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।