ইকবাল ভূইয়া, স্টাফ রিপোর্টার ০৩ মে ২০২৬ ১১:৪১ পি.এম
প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
নেত্রকোনার আটপাড়া উপজেলায় ছাত্রছাত্রী, অভিভাবক ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন শিক্ষক মোঃ একলাছ-উর রহমান।
রবিবার (৩ জুন) উপজেলার মোগলহাট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর অবসরজনিত বিদায় উপলক্ষে এক অনাড়ম্বর কিন্তু আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সহকর্মীরা উপস্থিত থেকে তাঁকে ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় জানান।
বিদায় মুহূর্তে পুরো পরিবেশ হয়ে ওঠে আবেগময়। অনেকের চোখে পানি দেখা যায়। প্রিয় শিক্ষককে বিদায় দিতে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক মোঃ মজিবুর রহমান, আবু জাফর মোহাম্মদ সাদেক, সারোয়ার জাহান শরীফ, হিরণ মিয়া, তৌফিকুর রহমান খান, মোহাম্মদ লোকমান হেকিম, বাবুল মিয়া, রাসেল খান পাঠান, আব্দুস সালামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
মোঃ একলাছ-উর রহমান ১৯৯০ সালে দেওশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘ সময় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। টানা ৩৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানেন ২০২৬ সালে।
তিনি আটপাড়া উপজেলার হরিপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুর জব্বার তালুকদারও একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। নয় ভাই ও সাত বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
শিক্ষকতা জীবনে তিনি সততা, আদর্শ ও কর্মনিষ্ঠার জন্য উপজেলাজুড়ে একজন সম্মানিত ও প্রিয় শিক্ষক হিসেবে সুপরিচিত ছিলেন।
তাঁর বিদায়ে শিক্ষা অঙ্গনে এক শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মত প্রকাশ করেন স্থানীয়রা।
আটপাড়ায় বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন হিরন সভাপতি, শরিফ সাধারণ সম্পাদক
সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজুর মানবিক উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষায় রাজিবপুরে মানববন্ধন
নেত্রকোণার মদনে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
আটপাড়ায় ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন শিক্ষক একলাছ-উর রহমান
নেত্রকোনায় সচেতনতা বৃদ্ধি সহ সম্ভাবনাময় নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কুল পর্যায়ে
আটপাড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান
জরাজীর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম — মেরামতে সরকারি সহায়তা জরুরি
শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মদন শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত।
শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে গড়ে উঠতে হবে: এমপি আবুল কালাম আজাদ
নির্যাতনে নিহত আলম মিয়ার পরিবারের পাশে গফরগাঁও উপজেলা প্রশাসন।