সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

রমজান মাস উপলক্ষে মোঃ নজরুল ইসলামের শুভেচ্ছা বার্তা

সুমন আহম্মেদ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৮ পি.এম

প্রেস বিজ্ঞপ্তি আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ নেত্রকোণা সদর ও আটপাড়া উপজেলার সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, নেত্রকোণা সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ প্রেস ক্লাব, আটপাড়া উপজেলা শাখার উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও মহান আল্লাহর নৈকট্য লাভের মাস। এ মাস মানবজাতির জন্য রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে আসে। রোজা পালনের মাধ্যমে মানুষ ধৈর্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়।

তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সকলকে ধর্মীয় অনুশাসন মেনে চলা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মোঃ নজরুল ইসলাম দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও কল্যাণে মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।