জেলা প্রতিনিধি ২৬ জুলাই ২০২৬ ০৬:১৩ পি.এম
নেত্রকোনা সদর
নেত্রকোনা সদর উপজেলায় নিজ বসতঘরে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামে নিজ ঘর থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাহফুল নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাতের খাবার খেয়ে মাহফুল নিজ ঘরে ঘুমাতে যান। রোববার ভোর প্রায় ৫টার দিকে তাঁর মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে বিছানায় রক্তাক্ত অবস্থায় মাহফুলকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন।
তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী শফিকুল ইসলামের সঙ্গে নিহত মাহফুলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে পুলিশ এখনো এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করেনি এবং তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, “হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।”
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দক্ষিণখান থানার চুরির মামলায় পলাতক মনির গ্রেপ্তার
আটপাড়ায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, কিশোরী সহ আটক ২
শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ।
ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক
নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
সরকারি ১০০ বস্তা চাল জব্দ আটক ২ জন।
নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ
পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক
নেত্রকোনায় পৌরসভার নাম-রশিদে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ
নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ১
আটপাড়ায় ঋণ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা
ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১৩, ফল চ্যালেঞ্জ ৭১ হাজার ৬৬
সাভার-আশুলিয়ায় রাস্তায় পানির মোটর ও টিনের বেড়া, ভোগান্তিতে ১০ পরিবার
কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫৬
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।
খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার
বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ।
চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।
নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা
গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল
জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর
নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী
নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ
আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।