আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৩ পি.এম
দৈনিক সবার আগে বাংলাদেশ
আটপাড়া উপজেলার শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গামন্দিরের ত্রি বার্ষিকী নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় আটপাড়ার বানিয়াজান কেন্দ্রীয় দুর্গামন্দির প্রাঙ্গণে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সহ-সভাপতি কাসেম তালুকদার, সহ-সম্পাদক ইসহারুল, সাবেক ছাত্রনেতা রাসেল তালুকদার এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন পাল সৈকত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমল দত্ত। সঞ্চালনা করেন শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গামন্দিরের বিদায়ী সভাপতি কংকন চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে সুমন দেবনাথকে সভাপতি, তপন দেবনাথকে সাধারণ সম্পাদক এবং দীপক দেবনাথকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মন্দিরের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
নেত্রকোনার আটপাড়া উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫.২৫২তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনায় জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে ভারতে মুসলমান নির্যাতনে প্রতিবাদ মিছিল।
আটপাড়ায় শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গামন্দিরের ত্রি বার্ষিক নতুন কমিটি গঠন, সভাপতি সুমন দেবনাথ
রমজান মাস উপলক্ষে মোঃ নজরুল ইসলামের শুভেচ্ছা বার্তা
রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান ২০২৬ শুরু
শবেই বরাত করনীয় ও বর্জনীয় কি? ইবাদত, আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার বিশেষ সময়