নিজস্ব প্রতিবেদক ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০১ পি.এম
ঢাকা: পবিত্র রোজার মাস রমজান
ঢাকা: পবিত্র রোজার মাস রমজান ২০২৬ শুরু হয়েছে। চাঁদ দেখার ভিত্তিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনায় নিয়োজিত হয়েছেন। আত্মসংযম, তাকওয়া অর্জন ও মানবিকতা জাগ্রত করার বার্তা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে এসেছে রহমত, বরকত ও মাগফিরাতের এই মহিমান্বিত মাস।
রমজান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকেন মুসলমানরা। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও তারাবির নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা হয়।
দেশের মসজিদগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে তারাবির নামাজ ও কোরআন খতমের আয়োজন। ধর্মপ্রাণ মুসলমানরা পরিবার-পরিজনসহ ইফতার ও সেহরিতে অংশ নিচ্ছেন ধর্মীয় আবহে।
রমজানকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন জেলা ও উপজেলায় ইফতার বাজার জমে উঠেছে। খেজুর, ছোলা, মুড়ি, বেগুনি, পিয়াজু ও বিভিন্ন ইফতার সামগ্রীর চাহিদা বেড়েছে কয়েকগুণ। বাজার মনিটরিংয়ে প্রশাসনের তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে।
ইসলামী চিন্তাবিদদের মতে, রমজান মাস মানুষের আত্মশুদ্ধি, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। ধনী-গরিব বৈষম্য দূর করে সমাজে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার গুরুত্বপূর্ণ সময় এটি।
রমজানের শেষ দশকে রয়েছে মহিমান্বিত শবে কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম বলে বিবেচিত। এ উপলক্ষে মুসলমানরা অধিক ইবাদত-বন্দেগিতে সময় কাটান।
পবিত্র এই মাসে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
নেত্রকোনার আটপাড়া উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫.২৫২তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনায় জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে ভারতে মুসলমান নির্যাতনে প্রতিবাদ মিছিল।
আটপাড়ায় শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গামন্দিরের ত্রি বার্ষিক নতুন কমিটি গঠন, সভাপতি সুমন দেবনাথ
রমজান মাস উপলক্ষে মোঃ নজরুল ইসলামের শুভেচ্ছা বার্তা
রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান ২০২৬ শুরু
শবেই বরাত করনীয় ও বর্জনীয় কি? ইবাদত, আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার বিশেষ সময়