সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

নেত্রকোনার আটপাড়া উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫.২৫২তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

নুর মোহাম্মদ খান ০৪ সেপ্টেম্বার ২০২৬ ০৯:২৮ পি.এম

উপজেলা আটপাড়ায়

নেত্রকোনার আটপাড়া উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫.২৫২তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দিরের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।
শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দিরে,বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি অমল দত্ত ও সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী বলাইয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশগ্রহণ করেন। এছাড়া শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দির কমিটির সভাপতি রাজর্ষি দেবনাথ সুমন, এবং পূজা উদযাপন ফ্রন্টকমিটির সাধারণ সম্পাদক নিরব সূত্রধর জুয়েলসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
র‍্যালির উদ্বোধন করেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়ের আলম। উদ্বোধনের পর মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে আটপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র‍্যালিতে অংশ নেওয়া ভক্তরা শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় স্লোগান দেন। ঢাক-ঢোল ও ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে র‍্যালিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
র‍্যালিতে শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেকেই ধর্মীয় সাজসজ্জায় র‍্যালিতে অংশ নেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
র‍্যালিটি আটপাড়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আটপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও প্রার্থনার আয়োজন করা হয়।
র‍্যালিকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। র‍্যালির আগে ও পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। তাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে র‍্যালিটি সম্পন্ন হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আয়োজকরা জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
আটপাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে এই বর্ণাঢ্য র‍্যালি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে র‍্যালির সমাপ্তি ঘটে।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।