লিমা আক্তার স্টাফ রিপোর্টার ০৮ মার্চ ২০২৬ ০২:৫২ পি.এম
আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে
নেত্রকোনার আটপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) আটপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন বিষ্টি। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধিসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও নারী প্রতিনিধিরা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও সমাজে নারীর মর্যাদা বৃদ্ধি করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নারীদের আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে নারীরা শিক্ষা, কর্মক্ষেত্র ও নেতৃত্বের জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকারসহ সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে।
অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত নারীদের মাঝে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক
৫ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কর্মী নিতে আগ্রহ কাতারের
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত
আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: সহযোগিতা জোরদারে নতুন দিগন্ত
বাহরাইন প্রবাসীদের জন্য বাংলাদেশে বিশেষ রিটার্ন ফ্লাইট
শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা অস্ট্রেলিয়ায়, বাংলাদেশে কবে ঈদ?
আটপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন।
সৌদি সড়ক দুর্ঘটনায় নিহত ৫: অজান্তে পরিবার হারানো শিশু ফাইজার দেশে ফেরা।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আটপাড়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মহান শহীদ দিবসে কেন্দুয়া শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন এমপি ড. রফিকুল ইসলাম হিলালী
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
জায়গা–জমি সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতায় ভোগান্তিতে সাধারণ মানুষ দ্রুত নিষ্পত্তিতে আদালতের দৃষ্টি আকর্ষণের দাবি।
ইরান-ইসরাইলের নেতাদের পুতিনের ফোন, যে কথা হলো