সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

আল মামুন জেলা প্রতিনিধি নেত্রকোনা ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩৪ এ.এম

নেত্রকোনা কেন্দ্রীয় শহিদ মিনারে মহান শহিদ দিবস

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নেত্রকোণা-২ ( নেত্রকোনা সদর-বারহাট্রা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
একুশের প্রথম প্রহরে নেত্রকোণা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় তাঁর সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোণার মাননীয় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

পুষ্পস্তবক অর্পণ শেষে তারা ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ভাষা শহিদদের আত্মত্যাগের মহিমা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি তার আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার পথ খুঁজে পেয়েছে। তাঁদের এই আত্মত্যাগ জাতিকে স্বাধীনতার দিকে এগিয়ে নেওয়ার প্রেরণা জুগিয়েছে।
শ্রদ্ধা নিবেদনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

ফেসবুকে প্রেম, চীন থেকে এসে মোহনগঞ্জের লিজাকে বিয়ে করলেন ওয়্যাং সুলিন

news image

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশে স্টারলিংকের ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানির অনুমোদন

news image

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক

news image

৫ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কর্মী নিতে আগ্রহ কাতারের

news image

নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত

news image

আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: সহযোগিতা জোরদারে নতুন দিগন্ত

news image

বাহরাইন প্রবাসীদের জন্য বাংলাদেশে বিশেষ রিটার্ন ফ্লাইট

news image

শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা অস্ট্রেলিয়ায়, বাংলাদেশে কবে ঈদ?

news image

আটপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন।

news image

সৌদি সড়ক দুর্ঘটনায় নিহত ৫: অজান্তে পরিবার হারানো শিশু ফাইজার দেশে ফেরা।

news image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আটপাড়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

news image

মহান শহীদ দিবসে কেন্দুয়া শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন এমপি ড. রফিকুল ইসলাম হিলালী

news image

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

news image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

news image

জায়গা–জমি সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতায় ভোগান্তিতে সাধারণ মানুষ দ্রুত নিষ্পত্তিতে আদালতের দৃষ্টি আকর্ষণের দাবি।

news image

ইরান-ইসরাইলের নেতাদের পুতিনের ফোন, যে কথা হলো