শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ০৯:০৫ পি.এম

কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক

গফরগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক এক সচেতনতামূলক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে নিরাপদ উপায়ে বিদেশ গমন, দালালচক্রের প্রতারণা থেকে সুরক্ষা এবং বিদেশ ফেরত প্রবাসীদের সমাজে পুনরায় সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সঠিক প্রক্রিয়া অনুসরণ করে বিদেশে গেলে ঝুঁকি অনেকাংশে কমে এবং দেশে ফিরে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও গফরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একই সঙ্গে বিদেশ ফেরতদের পুনর্বাসন ও পুনরেকত্রীকরণে সামাজিক সহযোগিতা বাড়াতে হবে।”
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও খবর

news image

৫ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কর্মী নিতে আগ্রহ কাতারের

news image

নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত

news image

আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: সহযোগিতা জোরদারে নতুন দিগন্ত

news image

বাহরাইন প্রবাসীদের জন্য বাংলাদেশে বিশেষ রিটার্ন ফ্লাইট

news image

শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা অস্ট্রেলিয়ায়, বাংলাদেশে কবে ঈদ?

news image

আটপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন।

news image

সৌদি সড়ক দুর্ঘটনায় নিহত ৫: অজান্তে পরিবার হারানো শিশু ফাইজার দেশে ফেরা।

news image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আটপাড়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

news image

মহান শহীদ দিবসে কেন্দুয়া শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন এমপি ড. রফিকুল ইসলাম হিলালী

news image

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

news image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

news image

জায়গা–জমি সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতায় ভোগান্তিতে সাধারণ মানুষ দ্রুত নিষ্পত্তিতে আদালতের দৃষ্টি আকর্ষণের দাবি।

news image

ইরান-ইসরাইলের নেতাদের পুতিনের ফোন, যে কথা হলো