শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা অস্ট্রেলিয়ায়, বাংলাদেশে কবে ঈদ?

নিজস্ব প্রতিবেদক ১৪ মার্চ ২০২৬ ০৬:৪১ এ.এম

বৃহস্পতিবার) পবিত্র রমজান মাসের শেষ দিন হবে। তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল আগামী ২০ মার্চ ২০২৬ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য ও চাঁদ পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন বৈজ্ঞানিক সংস্থার তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বপ্রাপ্ত বিশেষায়িত বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে দেখেছে যে, নতুন চাঁদ (হিলাল) দেখার সম্ভাবনা ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের ১৯ মার্চ (বৃহস্পতিবার) পবিত্র রমজান মাসের শেষ দিন হবে।

কাউন্সিল জানায়, সূর্যাস্তের আগে চাঁদের জন্ম হওয়া, সূর্যাস্তের পর কতক্ষণ দৃশ্যমান থাকবে এবং অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে সেটি দেখা যাওয়ার সম্ভাবনা—এসব বিষয় বিবেচনায় নিয়ে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই প্রক্রিয়ার ভিত্তিতেই অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও ফতোয়া কাউন্সিল রমজানের শুরু ও শেষ, শাওয়াল মাসের সূচনা এবং ঈদুল ফিতরের দিন নির্ধারণ করে থাকে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই পদ্ধতি বিশ্বের বিভিন্ন স্বীকৃত বৈজ্ঞানিক ও ফিকহভিত্তিক পরিষদ এবং ইসলামি সংস্থাও অনুসরণ করে।

এদিকে বাংলাদেশে ঈদুল ফিতরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

তবে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসাবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশে ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত ঘোষণা আসবে চাঁদ দেখা কমিটির বৈঠকের পর।

আরও খবর

news image

৫ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কর্মী নিতে আগ্রহ কাতারের

news image

নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত

news image

আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: সহযোগিতা জোরদারে নতুন দিগন্ত

news image

বাহরাইন প্রবাসীদের জন্য বাংলাদেশে বিশেষ রিটার্ন ফ্লাইট

news image

শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা অস্ট্রেলিয়ায়, বাংলাদেশে কবে ঈদ?

news image

আটপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন।

news image

সৌদি সড়ক দুর্ঘটনায় নিহত ৫: অজান্তে পরিবার হারানো শিশু ফাইজার দেশে ফেরা।

news image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আটপাড়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

news image

মহান শহীদ দিবসে কেন্দুয়া শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন এমপি ড. রফিকুল ইসলাম হিলালী

news image

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

news image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

news image

জায়গা–জমি সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতায় ভোগান্তিতে সাধারণ মানুষ দ্রুত নিষ্পত্তিতে আদালতের দৃষ্টি আকর্ষণের দাবি।

news image

ইরান-ইসরাইলের নেতাদের পুতিনের ফোন, যে কথা হলো