সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিশেষ প্রতিবেদন

১৮ বছর বয়সে দ্বিতীয়বার উমরাহ পালন করলেন আটপাড়ার তরুণ নাইমুল ইসলাম

দ্বিতীয়বারের মতো পবিত্র উমরাহ পালন আটপাড়ার তরুণ নাইমুল ইসলাম

নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার আটিকান্দা গ্রামের বাসিন্দা মোঃ নাইমুল ইসলাম (১৮) সৌদি আরবে কর্মরত অবস্থায় দ্বিতীয়বারের মতো পবিত্র উমরাহ পালন করেছেন।

জানা যায়, অল্প বয়সেই কর্মসূত্রে সৌদি আরবে অবস্থান করছেন তরুণ নাইমুল ইসলাম। সেখানে থেকে তিনি মহান আল্লাহর রহমতে দ্বিতীয়বারের মতো পবিত্র উমরাহ হজ পালন করার সৌভাগ্য অর্জন করেন। উমরাহ পালন শেষে তিনি আল্লাহ তাআলার দরবারে নিজের পরিবার, দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন।

এ সময় নাইমুল ইসলাম বলেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আবারও পবিত্র উমরাহ পালন করার সুযোগ পেয়েছি। আমি সকল মুসলিম ভাই-বোনের কাছে দোয়া চাই এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন তিনি প্রত্যেক মুসলমানকে হজ ও উমরাহ পালন করার তৌফিক দান করেন।

পরিবার ও এলাকাবাসীও তার এই সৌভাগ্যে আনন্দ প্রকাশ করেছেন এবং তার জন্য দোয়া কামনা করেছেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

সড়ক যোদ্ধা পদক পেলেন নিসচা কমলগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম।

news image

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

news image

"দক্ষিণ গফরগাঁও উপজেলা" নয়াবাড়ি মৌজায় অনুমোদন করায় আনন্দ মিছিল

news image

বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জ সফরে দুই প্রতিমন্ত্রী

news image

মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে।

news image

গফরগাঁওয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে বর্ণাঢ্য সংবর্ধনা

news image

জুয়ারি ও মাদকাসক্ত ছেলের কবল থেকে বাঁচতে চান বকশীগঞ্জের অসহায় বিধবা মা বাবিরন বেগম

news image

১৮ বছর বয়সে দ্বিতীয়বার উমরাহ পালন করলেন আটপাড়ার তরুণ নাইমুল ইসলাম