সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিশেষ প্রতিবেদন

"দক্ষিণ গফরগাঁও উপজেলা" নয়াবাড়ি মৌজায় অনুমোদন করায় আনন্দ মিছিল

শুরু করার জোর দাবি জানান। মানুষের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস চলছে।

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন করায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও ময়মনসিংহ ১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সাংসদ মোহাম্মদ আক্তারুজ্জামানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে দত্তের বাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণ। বক্তারা প্রাচীন জনপদ কান্দিপাড়া বাজার সংলগ্ন গেজেটভুক্ত ১৪৩ নং নয়াবাড়ি মৌজায় দ্রুত "দক্ষিণ গফরগাঁও উপজেলা" বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেন দত্তের বাজার ইউনিয়নের হাজারো মানুষ।

বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, আশপাশের পরিবেশ এবং ভবিষ্যতে সরকারি স্থাপনা সেবাগ্রহণের সুযোগ বিবেচনায় সর্বোত্তম স্থান নয়াবাড়ি মৌজা। গণ মিছিলে 'গেজেট হইছে যেইখানে,উপজেলা হবে  সেইখানে' শ্লোগান দেন। তারেক রহমানের সিদ্ধান্ত, চুড়ান্ত, চুড়ান্ত ।স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বলেন, গেজেট অনুযায়ী 
উপজেলা সদর দপ্তর হলে ৮ ইউনিয়নের  লাখো মানুষ সহজেই প্রশাসনিক সেবা পাবেন। 

গতকাল গেজেটভুক্ত স্থান পরিদর্শন করে বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির দ্রুত " দক্ষিণ গফরগাঁও উপজেলা" বাস্তবায়নের কার্যক্রম চলমান আছে বলে জানালে, মানুষের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস চলছে।

স্থানীয়দের মতে নয়াবাড়ি মৌজা দক্ষিণ গফরগাঁওয়ের প্রাণকেন্দ্র। এখানে সদর দপ্তর হলে আটটি ইউনিয়নের মানুষ সমান দূরত্বে সেবা পাবে। বর্তমানে গফরগাঁও সদরে কাজের জন্য যেতে যে ভোগান্তি হয়, তা থেকে মুক্তি মিলবে।

উপস্থিত জনতা অবিলম্বে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জোর দাবি জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, সাবেক সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আনছার উদ্দিন, আবুল হাশেম আদু মেম্বার, আব্দুল হাই মেম্বার, আমির উদ্দিন পাহলোয়ান প্রমুখ।
 

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

সড়ক যোদ্ধা পদক পেলেন নিসচা কমলগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম।

news image

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

news image

"দক্ষিণ গফরগাঁও উপজেলা" নয়াবাড়ি মৌজায় অনুমোদন করায় আনন্দ মিছিল

news image

বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জ সফরে দুই প্রতিমন্ত্রী

news image

মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে।

news image

গফরগাঁওয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে বর্ণাঢ্য সংবর্ধনা

news image

জুয়ারি ও মাদকাসক্ত ছেলের কবল থেকে বাঁচতে চান বকশীগঞ্জের অসহায় বিধবা মা বাবিরন বেগম

news image

১৮ বছর বয়সে দ্বিতীয়বার উমরাহ পালন করলেন আটপাড়ার তরুণ নাইমুল ইসলাম