নিজস্ব প্রতিবেদক ০৭ আগষ্ট ২০২৬ ০৯:২৪ পি.এম
গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার রাতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর কোম্পানির কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রিপন মিয়াকে আটক করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় রিপন মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই রিপন মিয়া আত্মগোপনে ছিলেন বলে জানায় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা নেত্রকোণা মডেল থানার (তদন্ত) পরিদর্শক মিহির রঞ্জন দেব জানান, র্যাব রিপন মিয়াকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। সেখান থেকে তাকে নেত্রকোণায় এনে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনার পর স্থানীয় একটি বাজারে একটি দলীয় কার্যালয়ে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওই সালিসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১ আগস্ট সন্ধ্যায় বাড়ির উঠানে রান্নার সময় রিপন মিয়া জোরপূর্বক কিশোরীকে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তার বাবা-মা দুজনই বাড়ির বাইরে ছিলেন। কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে পরিবারের দাবি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাহিমা নামে এক কিশোরীকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলতে শোনা যায়, “আমার পরিবার যে সিদ্ধান্ত নেবে, আমি সেই সিদ্ধান্তেই রাজি।” তবে ওই বক্তব্যের প্রেক্ষাপট বা মামলার সঙ্গে এর সম্পর্ক স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সড়ক যোদ্ধা পদক পেলেন নিসচা কমলগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম।
স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
"দক্ষিণ গফরগাঁও উপজেলা" নয়াবাড়ি মৌজায় অনুমোদন করায় আনন্দ মিছিল
বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জ সফরে দুই প্রতিমন্ত্রী
মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে।
গফরগাঁওয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে বর্ণাঢ্য সংবর্ধনা
জুয়ারি ও মাদকাসক্ত ছেলের কবল থেকে বাঁচতে চান বকশীগঞ্জের অসহায় বিধবা মা বাবিরন বেগম
১৮ বছর বয়সে দ্বিতীয়বার উমরাহ পালন করলেন আটপাড়ার তরুণ নাইমুল ইসলাম