সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিশেষ প্রতিবেদন

সড়ক যোদ্ধা পদক পেলেন নিসচা কমলগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম।

বিশেষ প্রতিনিধি , ০৮ আগষ্ট ২০২৬ ১০:৩৯ পি.এম

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো. আব্দুস সালাম।

সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা তৈরিতে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সড়ক যোদ্ধা পদক-২০২৬’ অর্জন করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো. আব্দুস সালাম।


সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা, চালকদের সচেতন করা, ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।শুক্রবার (৭ আগস্ট) ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংগঠনটির ১১তম মহাসমাবেশে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
নিসচা’র ১১তম মহাসমাবেশে সড়ক নিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন শাখা ও নেতৃবৃন্দকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও পদক প্রদান করা হয়।


নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়-এর সভাপতিত্বে এবং মহাসচিব লিটন এরশাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এছাড়াও নিসচা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন শাখার প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্মাননা অর্জনের পর নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন,এই সম্মাননা শুধু একটি পদক বা সনদ নয়; এটি সড়ক নিরাপত্তার জন্য কাজ করা প্রতিটি সড়কযোদ্ধার নিরলস পরিশ্রম, ত্যাগ ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি।

এ অর্জন তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত না হওয়া পর্যন্ত কমলগঞ্জে জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। চালক, পথচারী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে, নিজের অর্জিত ‘সড়ক যোদ্ধা পদক’ নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ, সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং প্রশাসনিকভাবে যারা বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি উৎসর্গ করেছেন সাংবাদিক মো. আব্দুস সালাম।

তিনি বলেন, এই অর্জন আমার একার নয়। নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার প্রতিটি নেতৃবৃন্দ ও সদস্যের পরিশ্রম, সহযোগিতা এবং সড়ক নিরাপত্তার প্রতি আন্তরিকতার ফল এই সম্মাননা। পাশাপাশি প্রশাসনের যেসব কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তি আমাদের কার্যক্রমে সহযোগিতা করেছেন, আমি এই পদক তাদের সকলের প্রতি উৎসর্গ করছি।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন ব্যাপক জনসচেতনতা ও সামাজিক আন্দোলন। তাই নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা ভবিষ্যতেও চালক, পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

সড়ক যোদ্ধা পদক পেলেন নিসচা কমলগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম।

news image

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

news image

"দক্ষিণ গফরগাঁও উপজেলা" নয়াবাড়ি মৌজায় অনুমোদন করায় আনন্দ মিছিল

news image

বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জ সফরে দুই প্রতিমন্ত্রী

news image

মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে।

news image

গফরগাঁওয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে বর্ণাঢ্য সংবর্ধনা

news image

জুয়ারি ও মাদকাসক্ত ছেলের কবল থেকে বাঁচতে চান বকশীগঞ্জের অসহায় বিধবা মা বাবিরন বেগম

news image

১৮ বছর বয়সে দ্বিতীয়বার উমরাহ পালন করলেন আটপাড়ার তরুণ নাইমুল ইসলাম