নিজস্ব প্রতিবেদন ২১ জানু ২০২৬ ০৫:০২ পি.এম
মনোনয়ন প্রত্যাহারে সরে দাঁড়ালেন তিনজন, জমে উঠছে নির্বাচনী মাঠ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন মোট ২৫ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় এ সংখ্যা নির্ধারিত হয়েছে। ফলে জেলার প্রতিটি আসনেই এখন জমে উঠছে নির্বাচনী লড়াই।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়ন প্রত্যাহার ও প্রার্থিতা যাচাইয়ের চূড়ান্ত চিত্র
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে প্রথমে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও জমা দেন ৩০ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করলে চারজন প্রার্থী প্রার্থিতা ফিরে পান।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তিনজন প্রার্থী স্বেচ্ছায় সরে দাঁড়ানোয় বর্তমানে জেলার পাঁচটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।
যেসব প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়,
নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনামুল হক এবং ইসলামী ঐক্য জোটের প্রার্থী মো. শরিফ উদ্দিন তালুকদার মনোনয়ন প্রত্যাহার করেন।
এছাড়া নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুড়ী) আসন থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর-এর স্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
আসনভিত্তিক প্রার্থীদের চূড়ান্ত তালিকা
নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা)
এই আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। তারা হলেন—
ব্যারিস্টার কায়সার কামাল (বিএনপি), মো. আনোয়ার হোসেন খান (জাতীয় পার্টি), মো. আব্দুল মান্নান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), গোলাম রব্বানী (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. আলকাছ উদ্দিন মীর (কমিউনিস্ট পার্টি) এবং আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া মো. বেলাল হোসেন (জাতীয় গণতান্ত্রিক দল)।
নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা)
এই আসনে লড়ছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন—
অধ্যাপক ডা. আনোয়ারুল হক (বিএনপি), এবিএম রফিকুল হক তালুকদার (জাতীয় পার্টি), আব্দুল কাইয়ূম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ফাহিম রহমান খান পাঠান (জাতীয় নাগরিক পার্টি) এবং আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া মো. আব্দুর রহিম (বাংলাদেশ খেলাফত আন্দোলন)।
নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া)
এই আসনে শুরু থেকে শেষ পর্যন্ত ছয়জন প্রার্থীই বহাল রয়েছেন। প্রতিদ্বন্দ্বীরা হলেন—
রফিকুল ইসলাম হিলালী (বিএনপি), মো. দেলোয়ার হোসেন ভূঞা (স্বতন্ত্র/বিএনপি বিদ্রোহী), মো. খায়রুল কবীর নিয়োগী (জামায়াতে ইসলামী), মো. আবুল হোসেন তালুকদার (জাতীয় পার্টি), মো. শামছুদ্দোহা (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) এবং মো. জাকির হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুড়ী)
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন—
মো. লুৎফুজ্জামান বাবর (বিএনপি), মো. আল হেলাল তালুকদার (জামায়াতে ইসলামী), মো. মুখলেছুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), জলি তালুকদার (কমিউনিস্ট পার্টি) এবং আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া চম্পা রানী সরকার (বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি)।
নেত্রকোনা-৫ (পূর্বধলা)
জেলার মধ্যে সবচেয়ে কম সংখ্যক তিনজন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—
আলহাজ্ব মো. আবু তাহের তালুকদার (বিএনপি), মো. নুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া মাসুম মোস্তফা (জামায়াতে ইসলামী)।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান আসনভিত্তিক প্রার্থীদের হাতে তাঁদের নির্বাচনী প্রতীক তুলে দেন।
দুর্গাপুর ও কমলাকান্দা কে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চান ব্যারিস্টার কায়সার কামাল।
যশোরে শার্শায় উলশী খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু
নেত্রকোনায় বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেলেন মানসুরা আক্তার।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে গফরগাঁওয়ে ভ্রাম্যমাণ প্রদর্শনী ও আকাশ পর্যবেক্ষণ
নববর্ষের শুভেচ্ছা জানালেন গফরগাঁওয়ের এমপি ও প্রশাসন
শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
মদন ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার।
কুমিল্লার চান্দিনায় সাংবাদিকদের হাতকড়া, মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগে তোলপাড়
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন: আটপাড়ায় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য আয়োজন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন: নেত্রকোণায় কুচকাওয়াজ ও পতাকা উত্তোলন অনুষ্ঠিত
২৫ মার্চ গণহত্যা দিবসে গফরগাঁওয়ে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা
ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন নেত্রকোনার কৃতিসন্তান কায়সার কামাল
দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শারীরুল কবির খান।
অনলাইন আবেদন বাতিল, ম্যানুয়ালি সাংবাদিকদের কার্ড দেবে ইসি
নেত্রকোনা–৩ আসনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনা–৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুঁইয়ার মতবিনিময় সভা
শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা
রোববারের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের প্রতি ইসির আহ্বান
নেএকোনা–৩ (আটপাড়া–কেন্দুয়া) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক পেলেন দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল
নেত্রকোনার পাঁচ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৫ প্রার্থী
আলীপুর–কুতুবপুর সংযোগ সড়ক ও ধলাই নদীর উপর ব্রীজ নির্মাণের দাবি এলাকাবাসী
পে স্কেল দ্রুত বাস্তবায়নের আভাস অর্থ উপদেষ্টার