শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

কুমিল্লার চান্দিনায় সাংবাদিকদের হাতকড়া, মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগে তোলপাড়

ভুক্তভোগী সাংবাদিকরা সাংবাদিক আব্দুল আলিম জানান,

কুমিল্লার চান্দিনা উপজেলায় ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরের বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। পরে রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন—দৈনিক মানবজমিনের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ‘ফেস দ্য পিপল’-এর দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলিম।

সাংবাদিক আব্দুল আলিম জানান, তাঁর খালাতো বোনের নামজারি সংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রায় এক বছর ধরে ঘোরাঘুরি করছেন। বুধবার ওই বিষয়ে শুনানির দিন থাকায় তিনি সহকর্মী রাসেল সরকারকে সঙ্গে নিয়ে সকাল ১১টার দিকে ভূমি অফিসে যান। তবে দুপুর ২টার দিকে শুনানি হবে কিনা জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) উত্তেজিত হয়ে অসদাচরণ শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।

একপর্যায়ে রাসেল সরকার মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে তা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে সহকারী কমিশনার ক্ষিপ্ত হয়ে পুলিশ ডাকেন। পরে তাঁদের দুজনকে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো হয়।

অভিযোগ রয়েছে, থানায় নেওয়ার পর তাদের মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও মুছে ফেলা হয় এবং ভবিষ্যতে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন,
“একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করেছে। পরে বিষয়টি মীমাংসা হওয়ায় সাংবাদিকরা থানার বাইরে চলে গেছেন।

এদিকে, ঘটনাটি নিয়ে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন,

“বিষয়টি আমাদের নজরে এসেছে। বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকরা আমাদের দর্পণ—তাদের প্রতি আমরা আন্তরিক।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর কুমিল্লার সাংবাদিক সমাজ ও সচেতন মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও খবর

news image

দুর্গাপুর ও কমলাকান্দা কে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চান ব্যারিস্টার কায়সার কামাল।

news image

যশোরে শার্শায় উলশী খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news image

নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু

news image

নেত্রকোনায় বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেলেন মানসুরা আক্তার।

news image

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে গফরগাঁওয়ে ভ্রাম্যমাণ প্রদর্শনী ও আকাশ পর্যবেক্ষণ

news image

নববর্ষের শুভেচ্ছা জানালেন গফরগাঁওয়ের এমপি ও প্রশাসন

news image

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

news image

২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

news image

মদন ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার।

news image

কুমিল্লার চান্দিনায় সাংবাদিকদের হাতকড়া, মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগে তোলপাড়

news image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন: আটপাড়ায় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য আয়োজন

news image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন: নেত্রকোণায় কুচকাওয়াজ ও পতাকা উত্তোলন অনুষ্ঠিত

news image

২৫ মার্চ গণহত্যা দিবসে গফরগাঁওয়ে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা

news image

ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন নেত্রকোনার কৃতিসন্তান কায়সার কামাল

news image

দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শারীরুল কবির খান।

news image

অনলাইন আবেদন বাতিল, ম্যানুয়ালি সাংবাদিকদের কার্ড দেবে ইসি

news image

নেত্রকোনা–৩ আসনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

নেত্রকোনা–৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুঁইয়ার মতবিনিময় সভা

news image

শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা

news image

রোববারের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের প্রতি ইসির আহ্বান

news image

নেএকোনা–৩ (আটপাড়া–কেন্দুয়া) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক পেলেন দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল

news image

নেত্রকোনার পাঁচ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৫ প্রার্থী

news image

আলীপুর–কুতুবপুর সংযোগ সড়ক ও ধলাই নদীর উপর ব্রীজ নির্মাণের দাবি এলাকাবাসী

news image

পে স্কেল দ্রুত বাস্তবায়নের আভাস অর্থ উপদেষ্টার