নুর মোহাম্মদ খান স্টাফ রিপোর্টের ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৮ পি.এম
দৈনিক সবার আগে বাংলাদেশ
জাতীয়
দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান
বৃহস্পতিবার শায়রুল কবির খান দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগদান করেন।
বৃহস্পতিবার শায়রুল কবির খান দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগদান করেন।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানমণ্ডিতে পত্রিকাটির মালিক-প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ তাকে পত্রিকার নতুন দায়িত্বে নিযুক্ত করেন, তুলে দেন নিয়োগপত্র।
এ সময় আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আর ফেরদৌস, সময়ের আলোর চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার, চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী নতুন উপদেষ্টা সম্পাদককে স্বাগত জানান।
পরে বিকেলে বাংলামোটরে সময়ের আলো কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন শায়রুল কবির খান। এ সময় সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ পত্রিকাটির বিভিন্ন বিভাগের কর্মী-সাংবাদিকেরা উপস্থিত থেকে তাকে ফুল দিয়ে বরণ করেন।
শৈশবে ‘স্বল্প শুনই’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার হাতেখড়ি; বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাঠ সমাপ্ত করেছেন কৃতিত্বের সঙ্গে। মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নেওয়া শায়রুল কবির খানের বাবা আব্দুর রহিম খান, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার একটি ঐতিহাসিক গ্রামে তাদের বসবাস। মুঘল সেনাপতি ঈসা খাঁর বংশোদ্ভূত আছালত খাঁর নবম বংশধর তারা।
নেত্রকোনার আবু আব্বাস কলেজ থেকে পড়াশোনা করে দৈনিক দিনকালের প্রথমে আটপাড়া, পরে নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন শায়রুল কবির খান। সাংবাদিকতায় তৃণমূলচর্চার পাশাপাশি সংগঠনেও ছিলেন সমান মনোযোগী। নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কাজ করেছেন নিবিড়ভাবে।
সরাসরি বিএনপির গুরুত্বপূর্ণ সেল, চেয়ারম্যানের মিডিয়া উইং ও চেয়ারম্যানের মিডিয়া সেলের অন্যতম সদস্য হিসেবে কাজ করছেন শায়রুল কবির খান।
পাশাপাশি দৈনিক ও অনলাইন গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষণ, চিন্তা-ভাবনার প্রকাশ ঘটিয়েছেন সক্রিয়ভাবে।
বিএনপির সবচেয়ে সক্রিয় সেলগুলোর অন্যতম মিডিয়া সেল। ২০০৭ সাল থেকে বিএনপি চেয়ারপার্সন প্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন শায়রুল কবির খান। দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রথম বিএনপি মিডিয়া সেল’ গঠন করার সময় সদস্য হিসেবে নিযুক্ত করেন তাকে।
মুক্তিযুদ্ধের ওপর শায়রুল কবির খানের পরিকল্পনা ও পরিচালনায় প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে। সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মোড়ক উন্মোচন করেন। পরে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে।
নিয়মিত লেখালেখি, গান, গবেষণার পাশাপাশি আবারও সক্রিয় সাংবাদিকতায় ফিরলেন শায়রুল কবির খান।
নতুন দায়িত্ব প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি লেখালেখি; দলের ও দেশের স্বার্থে গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গেই বেশি মনোযোগী থাকতে চাই।
দুর্গাপুর ও কমলাকান্দা কে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চান ব্যারিস্টার কায়সার কামাল।
যশোরে শার্শায় উলশী খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু
নেত্রকোনায় বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেলেন মানসুরা আক্তার।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে গফরগাঁওয়ে ভ্রাম্যমাণ প্রদর্শনী ও আকাশ পর্যবেক্ষণ
নববর্ষের শুভেচ্ছা জানালেন গফরগাঁওয়ের এমপি ও প্রশাসন
শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
মদন ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার।
কুমিল্লার চান্দিনায় সাংবাদিকদের হাতকড়া, মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগে তোলপাড়
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন: আটপাড়ায় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য আয়োজন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন: নেত্রকোণায় কুচকাওয়াজ ও পতাকা উত্তোলন অনুষ্ঠিত
২৫ মার্চ গণহত্যা দিবসে গফরগাঁওয়ে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা
ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন নেত্রকোনার কৃতিসন্তান কায়সার কামাল
দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শারীরুল কবির খান।
অনলাইন আবেদন বাতিল, ম্যানুয়ালি সাংবাদিকদের কার্ড দেবে ইসি
নেত্রকোনা–৩ আসনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনা–৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুঁইয়ার মতবিনিময় সভা
শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা
রোববারের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের প্রতি ইসির আহ্বান
নেএকোনা–৩ (আটপাড়া–কেন্দুয়া) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক পেলেন দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল
নেত্রকোনার পাঁচ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৫ প্রার্থী
আলীপুর–কুতুবপুর সংযোগ সড়ক ও ধলাই নদীর উপর ব্রীজ নির্মাণের দাবি এলাকাবাসী
পে স্কেল দ্রুত বাস্তবায়নের আভাস অর্থ উপদেষ্টার