লিমা আক্তার স্টাফ রিপোর্টার ২৯ জানু ২০২৬ ০৮:১৫ পি.এম
অনলাইন আবেদন বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহে নিয়োজিত গণমাধ্যমকর্মীদের কার্ড ও গাড়ির স্টিকার ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইন আবেদন প্রক্রিয়া বাতিল করে এখন থেকে সশরীরে বা ম্যানুয়াল পদ্ধতিতে সাংবাদিকদের কার্ড প্রদান করা হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, অনলাইনে আবেদন প্রক্রিয়ায় নানা কারিগরি ত্রুটি ও ভোগান্তির কারণে সাংবাদিকদের কাজ ব্যাহত হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে কমিশন নীতিগতভাবে অনলাইন পদ্ধতি বাতিল করে ম্যানুয়ালি কার্ড ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
জ্যেষ্ঠ সচিব আরও জানান, যেসব সাংবাদিক ইতোমধ্যে অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করেছেন, তাদের আবেদন স্বাভাবিক নিয়মেই নিষ্পত্তি করা হবে। তবে যারা অনলাইনে আবেদন করতে পারেননি বা কারিগরি সমস্যার কারণে আবেদন জমা দিতে ব্যর্থ হয়েছেন, তাদের নতুন করে অনলাইনে আবেদনের প্রয়োজন নেই। তারা সরাসরি নির্বাচন ভবনে এসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, শুরুতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার প্রদানের ক্ষেত্রে অনলাইন আবেদন ব্যবস্থা চালু করেছিল। তবে আবেদন পোর্টালটি ব্যবহারবান্ধব না হওয়ায় বহু সাংবাদিক আবেদন করতে গিয়ে ভোগান্তির শিকার হন বলে অভিযোগ উঠে। এ নিয়ে সাংবাদিক নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে একাধিক বৈঠক করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। এমনকি ১ ফেব্রুয়ারির মধ্যে স্থায়ী সমাধানের আল্টিমেটামও দেওয়া হয়।
সাংবাদিকদের দাবির পাশাপাশি বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত কমিশন অনলাইন আবেদন প্রক্রিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট মহলের মতে, নির্বাচনী মাঠে সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারে সাংবাদিকদের অবাধ ও নির্বিঘ্ন কাজ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ইসির এই সিদ্ধান্তে প্রশাসনিক জটিলতা কমবে এবং নির্বাচনী সংবাদ সংগ্রহে আরও স্বচ্ছ ও সহায়ক পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
দুর্গাপুর ও কমলাকান্দা কে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চান ব্যারিস্টার কায়সার কামাল।
যশোরে শার্শায় উলশী খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু
নেত্রকোনায় বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেলেন মানসুরা আক্তার।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে গফরগাঁওয়ে ভ্রাম্যমাণ প্রদর্শনী ও আকাশ পর্যবেক্ষণ
নববর্ষের শুভেচ্ছা জানালেন গফরগাঁওয়ের এমপি ও প্রশাসন
শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
মদন ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার।
কুমিল্লার চান্দিনায় সাংবাদিকদের হাতকড়া, মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগে তোলপাড়
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন: আটপাড়ায় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য আয়োজন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন: নেত্রকোণায় কুচকাওয়াজ ও পতাকা উত্তোলন অনুষ্ঠিত
২৫ মার্চ গণহত্যা দিবসে গফরগাঁওয়ে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা
ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন নেত্রকোনার কৃতিসন্তান কায়সার কামাল
দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শারীরুল কবির খান।
অনলাইন আবেদন বাতিল, ম্যানুয়ালি সাংবাদিকদের কার্ড দেবে ইসি
নেত্রকোনা–৩ আসনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনা–৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুঁইয়ার মতবিনিময় সভা
শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা
রোববারের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের প্রতি ইসির আহ্বান
নেএকোনা–৩ (আটপাড়া–কেন্দুয়া) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক পেলেন দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল
নেত্রকোনার পাঁচ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৫ প্রার্থী
আলীপুর–কুতুবপুর সংযোগ সড়ক ও ধলাই নদীর উপর ব্রীজ নির্মাণের দাবি এলাকাবাসী
পে স্কেল দ্রুত বাস্তবায়নের আভাস অর্থ উপদেষ্টার