সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

মদন ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার।

মদন (নেত্রকোনা) প্রতিনিধি এ এম শফি ০৮ এপ্রিল ২০২৬ ০৯:৩৮ পি.এম

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসনাত জামান,

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি 
এ প্রতিবাদ্য নিয়ে নেত্রকোনার মদন উপজেলায় 
 ২ দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ
পাবলিক হলরুমে ফিতা কেটে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রি।

এ মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১২ টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা  চেয়ারম্যান বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াত ইসলামী নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাষ্টার,মদন থানা অফিসার ইনচার্জ  ওসি মোঃ হাসনাত জামান, 
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার,বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান,
 সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ , অগ্রযাত্রা জেলা প্রতিনিধি সাংবাদিক  তানভীর হাসান ,সাংবাদিক রাজীব সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন,
তথ্যপ্রযুক্তির যুগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এই ধরনের মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনে চিন্তা ও কাজের বিকাশ ঘটাতে পারবে।যদি তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়,এ কাজে উৎসাহ দেওয়া যায় তাহলে তারাই দেশের একদিন শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।
ফলে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার আগ্রহ বাড়াতে হবে আমাদের। 

মদন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিজ বেদবতী মিস্ত্রী  বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে বিজ্ঞানভিত্তিক চিন্তাধারায় এগিয়ে যেতে হবে। বিজ্ঞান ছাড়া একটি দেশের সফলতা আসতে পারেনা। যারা সফল হয়েছে তারা বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা থেকেই সফল হয়েছেন তাই আমাদের কোমলমতি শিক্ষার্থীদের প্রযুক্তি ও বিজ্ঞান সম্পর্কে জানার জন্য উৎসাহ দিতে হবে।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

আটপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

news image

দুর্গাপুর ও কমলাকান্দা কে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চান ব্যারিস্টার কায়সার কামাল।

news image

যশোরে শার্শায় উলশী খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news image

নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু

news image

নেত্রকোনায় বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেলেন মানসুরা আক্তার।

news image

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে গফরগাঁওয়ে ভ্রাম্যমাণ প্রদর্শনী ও আকাশ পর্যবেক্ষণ

news image

নববর্ষের শুভেচ্ছা জানালেন গফরগাঁওয়ের এমপি ও প্রশাসন

news image

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

news image

২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

news image

মদন ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার।

news image

কুমিল্লার চান্দিনায় সাংবাদিকদের হাতকড়া, মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগে তোলপাড়

news image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন: আটপাড়ায় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য আয়োজন

news image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন: নেত্রকোণায় কুচকাওয়াজ ও পতাকা উত্তোলন অনুষ্ঠিত

news image

২৫ মার্চ গণহত্যা দিবসে গফরগাঁওয়ে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা

news image

ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন নেত্রকোনার কৃতিসন্তান কায়সার কামাল

news image

দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শারীরুল কবির খান।

news image

অনলাইন আবেদন বাতিল, ম্যানুয়ালি সাংবাদিকদের কার্ড দেবে ইসি

news image

নেত্রকোনা–৩ আসনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

নেত্রকোনা–৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুঁইয়ার মতবিনিময় সভা

news image

শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা

news image

রোববারের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের প্রতি ইসির আহ্বান

news image

নেএকোনা–৩ (আটপাড়া–কেন্দুয়া) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক পেলেন দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল

news image

নেত্রকোনার পাঁচ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৫ প্রার্থী

news image

আলীপুর–কুতুবপুর সংযোগ সড়ক ও ধলাই নদীর উপর ব্রীজ নির্মাণের দাবি এলাকাবাসী

news image

পে স্কেল দ্রুত বাস্তবায়নের আভাস অর্থ উপদেষ্টার