নূর মুহাম্মদ আজাদী, বিশেষ প্রতিনিধি: ০১ এপ্রিল ২০২৬ ১১:৫৩ পি.এম
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পড়শিপাড়া এলাকায় সম্প্রতি প্রতিবেশীদের নির্যাতনে নিহত মোহাম্মদ আলম মিয়া (৩০)-এর পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
নিহতের পিতা শহর উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে সাক্ষাৎ করতে এলে তাকে সান্ত্বনা প্রদান করা হয় এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়া হয়। এসময় ইউএনও ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে লুঙ্গি, শার্টসহ প্রয়োজনীয় সামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি পরিবারের ভবিষ্যৎ জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানানো হয়েছে।
উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শেষে মরহুম মোহাম্মদ আলম মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
আটপাড়ায় বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন হিরন সভাপতি, শরিফ সাধারণ সম্পাদক
সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজুর মানবিক উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষায় রাজিবপুরে মানববন্ধন
নেত্রকোণার মদনে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
আটপাড়ায় ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন শিক্ষক একলাছ-উর রহমান
নেত্রকোনায় সচেতনতা বৃদ্ধি সহ সম্ভাবনাময় নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কুল পর্যায়ে
আটপাড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান
জরাজীর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম — মেরামতে সরকারি সহায়তা জরুরি
শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মদন শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত।
শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে গড়ে উঠতে হবে: এমপি আবুল কালাম আজাদ
নির্যাতনে নিহত আলম মিয়ার পরিবারের পাশে গফরগাঁও উপজেলা প্রশাসন।