নিজস্ব প্রতিবেদক ১৩ এপ্রিল ২০২৬ ০৩:৫৮ পি.এম
প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
পাইকগাছা-কয়রা (খুলনা-৬) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় মনোযোগসহকারে পড়াশোনা করতে হবে এবং নীতি-নৈতিকতায় সমৃদ্ধ হয়ে নিজেকে জাতির সেবক হিসেবে গড়ে তুলতে হবে। এতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও পরিবারের সুনাম বৃদ্ধি পাবে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পাইকগাছা পৌর সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষকদের দাবির প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে কলেজের ছাত্রীনিবাস নির্মাণ করা হবে। পাশাপাশি ধাপে ধাপে অবকাঠামোগত উন্নয়ন, বিএম শাখাকে এমপিওভুক্তকরণ এবং কলেজটি জাতীয়করণের বিষয়েও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এস.এম. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু এবং হাফেজ জালাল উদ্দীন। এছাড়াও গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংসদ সদস্যকে প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
আটপাড়ায় বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন হিরন সভাপতি, শরিফ সাধারণ সম্পাদক
সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজুর মানবিক উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষায় রাজিবপুরে মানববন্ধন
নেত্রকোণার মদনে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
আটপাড়ায় ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন শিক্ষক একলাছ-উর রহমান
নেত্রকোনায় সচেতনতা বৃদ্ধি সহ সম্ভাবনাময় নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কুল পর্যায়ে
আটপাড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান
জরাজীর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম — মেরামতে সরকারি সহায়তা জরুরি
শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মদন শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত।
শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে গড়ে উঠতে হবে: এমপি আবুল কালাম আজাদ
নির্যাতনে নিহত আলম মিয়ার পরিবারের পাশে গফরগাঁও উপজেলা প্রশাসন।