মদন উপজেলা প্রতিনিধি ০৪ মে ২০২৬ ০৫:৫৩ পি.এম
উপজেলার সমাজসেবা অর্থায়নে উক্ত মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে।
নেত্রকোনার মদন উপজেলায় উপস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাড়াটি মোয়াটী আখাঁশ্রী হাজী ওয়াহেদ আলী এতিমখানা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা (২০০০) ইং সালে প্রতিষ্ঠিত হয়।
মাদরাসাটি মদন উপজেলার নায়েক পুর ইউনিয়নের
বাড়াটি বাজারের পাশে অবস্থিত।
উক্ত মাদ্রাসা থেকে প্রতিষ্ঠার পর থেকে ২শত ৭৮ জন হাফেজ হয়ে বের হয়ে গেছে এই প্রতিষ্ঠান থেকে।
বর্তমানে এই মাদ্রাসার হাফেজ ছাত্ররা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাদ্রাসাটিতে একটি সুন্দর ও সাবলীল পরিবেশে ১৪০ জন ছাত্র বর্তমানে পড়ালেখা করছে।
উপজেলার সমাজসেবা অর্থায়নে উক্ত মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে।
দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই মাদ্রাসাটি সুশীল সমাজে ও সাধারণ মানুষের মুখে মুখে এর সুনাম ছড়িয়েছে।
আবাসিক ওই মাদ্রাসার কোমলমতি শিশুদের থাকার অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে খাওয়া-দাওয়া সহ মনমুগ্ধকর পরিবেশের সুব্যবস্থা রয়েছে এই মাদ্রাসায়।
অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন। অত্যন্ত মেধাবী গরিব ও এতিম অনেক ছাত্র রয়েছে এই মাদ্রাসায়।
নূরানী, নাজিরা, হিফজ ও কিতাব
বিভাগ পর্যন্ত এই মাদ্রাসাটি পড়ালেখা হয়।
(২০০০) ইং সালে প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মৃত সুলতান উদ্দিন।
প্রতি বছরের মতো এবছরও ৭ জন ছাত্র হাফেজ হয়ে বের হয়েছেন।
ছাত্রদের কাছ থেকে কোন অর্থ টাকা পয়সা নেওয়া হয় না, বিনা বেতনে পরিচালিত হচ্ছে এই মাদ্রাসাটি।
উক্ত মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা সাখাওয়াত হোসেন বলেন, বিনা বেতনে আমাদের এই মাদ্রাসার ছাত্রদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, বিনোদনসহ সকল পর্যায়ের সুযোগ সুবিধা রয়েছে।
মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী শাহজাহান জানান, ২০০৭ সাল থেকে এই মাদ্রাসার কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছি ।
আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি ছাত্রদের সুখ-দুঃখে অসুখ-বিসুখ হলে খবর নেই এবং চিকিৎসার ব্যবস্থা করি। আমি দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সহিত এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করে আসছি।
মাননীয় প্রধানমন্ত্রী এবং মদন উপজেলা প্রশাসনের কাছে তিনি বিনীত অনুরোধ জানান। মাদ্রাসা যাতায়াতের রাস্তাটা পাকা করনের জন্য।
মাদরাসার সার্বিক উন্নতির জন্য দ্বীন দরদী মুসলমান ভাই-বোনদের নিকট দোয়া চেয়েছেন।
অত্র মাদ্রাসার সভাপতি।
আটপাড়ায় বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন হিরন সভাপতি, শরিফ সাধারণ সম্পাদক
সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজুর মানবিক উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষায় রাজিবপুরে মানববন্ধন
নেত্রকোণার মদনে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
আটপাড়ায় ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন শিক্ষক একলাছ-উর রহমান
নেত্রকোনায় সচেতনতা বৃদ্ধি সহ সম্ভাবনাময় নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কুল পর্যায়ে
আটপাড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান
জরাজীর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম — মেরামতে সরকারি সহায়তা জরুরি
শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মদন শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত।
শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে গড়ে উঠতে হবে: এমপি আবুল কালাম আজাদ
নির্যাতনে নিহত আলম মিয়ার পরিবারের পাশে গফরগাঁও উপজেলা প্রশাসন।