শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

আটপাড়ায় বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন হিরন সভাপতি, শরিফ সাধারণ সম্পাদক

সাধারণ সম্পাদক সারোয়ার জাহান শরিফ নবনির্বাচিত সভাপতি এইচ এম হিরন

মানবাধিকার রক্ষা ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নেত্রকোণার আটপাড়া উপজেলায় ‘বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে এইচ এম হিরনকে সভাপতি এবং সারোয়ার জাহান শরিফকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের নির্দেশনায় এবং স্থানীয় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নেতৃবৃন্দ জানান, উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা এবং বিশেষ করে সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের আইনি ও সামাজিক সুরক্ষায় সংগঠনটি নিরলসভাবে কাজ করবে।

নবনির্বাচিত সভাপতি এইচ এম হিরন বলেন,
“আমাদের মূল লক্ষ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আটপাড়ায় কেউ যেন মানবাধিকার থেকে বঞ্চিত না হয়—সে লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

সাধারণ সম্পাদক সারোয়ার জাহান শরিফ বলেন,
“শ্রমিকদের ন্যায্য অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই সংগঠন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।”

কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংগঠন সূত্রে জানা গেছে, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে।

আরও খবর

news image

আটপাড়ায় বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন হিরন সভাপতি, শরিফ সাধারণ সম্পাদক

news image

সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজুর মানবিক উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান

news image

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষায় রাজিবপুরে মানববন্ধন

news image

নেত্রকোণার মদনে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

news image

আটপাড়ায় ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন শিক্ষক একলাছ-উর রহমান

news image

নেত্রকোনায় সচেতনতা বৃদ্ধি সহ সম্ভাবনাময় নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কুল পর্যায়ে

news image

আটপাড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

news image

বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান

news image

জরাজীর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম — মেরামতে সরকারি সহায়তা জরুরি

news image

শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

মদন শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত।

news image

শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে গড়ে উঠতে হবে: এমপি আবুল কালাম আজাদ

news image

নির্যাতনে নিহত আলম মিয়ার পরিবারের পাশে গফরগাঁও উপজেলা প্রশাসন।