বুধবার ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

ময়মনসিংহে জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত, শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত জান্নাত

নূর মুহাম্মদ আজাদী, বিশেষ প্রতিনিধি: ২৬ এপ্রিল ২০২৬ ০৯:৩২ পি.এম

ভূমি সেবা ব্যবস্থাপনা আরও উন্নত হবে। উপজেলার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আজ ২৬ এপ্রিল ২০২৬ তারিখ রোববার সকাল ১১:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সম্মেলনটি হাইব্রিড মডেলে আয়োজন করা হয়, যেখানে একদিকে সম্মেলন কক্ষে সরাসরি উপস্থিতি এবং অন্যদিকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন উপজেলার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি রাজস্ব আদায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে রাজস্ব আহরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, নামজারি প্রক্রিয়ার দ্রুত নিষ্পত্তি, খাস জমি ব্যবস্থাপনা এবং ভূমি সংক্রান্ত সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশনাও প্রদান করেন তিনি।
সম্মেলনে জানুয়ারি ২০২৬ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত ত্রৈমাসিক পারফরম্যান্সের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) গণের কার্যক্রম মূল্যায়ন করা হয়। মূল্যায়নে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব জান্নাত। তার এই অর্জনে সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা তাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও একই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে রাজস্ব আদায়ের অগ্রগতি, বকেয়া রাজস্ব আদায়, ভূমি সংক্রান্ত মামলার নিষ্পত্তি, নামজারি কার্যক্রমের গতি বৃদ্ধি, ই-নামজারি ও ভূমি উন্নয়ন কর আদায়ের ডিজিটাল পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও মাঠপর্যায়ে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে তা সমাধানের জন্য কার্যকর দিকনির্দেশনা প্রদান করা হয়।
জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহণকারী সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার রাজস্ব কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। এতে করে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হয়।
সম্মেলনের শেষে জেলা প্রশাসক সকল কর্মকর্তাকে জনগণমুখী সেবা প্রদান নিশ্চিত করার পাশাপাশি সরকারের নির্দেশনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ময়মনসিংহ জেলার রাজস্ব আদায় ও ভূমি সেবা ব্যবস্থাপনা আরও উন্নত হবে।

আরও খবর

news image

মেরুরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে যুবদল নেতা রফিকুল ইসলাম

news image

গফরগাঁও উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৬ গঠিত: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার আলো পৌঁছে দিতে নতুন উদ্যোগ

news image

মদনে মিথ্যা মামলার অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ, নিরপেক্ষ তদন্তের দাবি

news image

নেত্রকোণা জেলার বাস, ট্রাক, মাইক্রো, সিএনজি, অটোরিকশা মালিক ও চালকদের সহিত সচেতনামূলক সভা অনুষ্ঠিত।

news image

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

news image

আটপাড়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

news image

গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ

news image

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা তথ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

news image

২০মেট্রিকটন চাল পাচার তদন্ত কমিটি গুদাম পরিদর্শনে, পেয়েছেন গড়মিল

news image

মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ ভার্চুয়ালী ভাবে শুভ উদ্বোধন করেন বাবর।

news image

জেলা প্রশাসক প্রদত্ত অতিরিক্ত দায়িত্বের চাপে পদ ছাড়তে চান ইউপি প্রশাসকের।

news image

বারহাট্টায় পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে প্রেসক্লাবে সামনে মানববন্ধন

news image

ডিএনএ টেস্টের অনুমোদন মিলল আমান উল্লাহ সাগরের।

news image

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক স্বাস্থ্য কর্মকর্তাকে ঘিরে অভিযোগ ও পালটা অভিযোগ।

news image

ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ।

news image

একনেকের সভায় ভাগ্য খুললো দুর্গাপুর ও কমলাকান্দা মানুষের জীবন।

news image

ময়মনসিংহে জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত, শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত জান্নাত

news image

দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার

news image

দোহাজারী নাগরিক কমিটি'র অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

news image

জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন

news image

শুভ নববর্ষে আটপাড়া উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

news image

মেরুর চর গ্রামকে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডমুক্ত করার ঘোষণা সাংবাদিক সামরুল হকের, শিক্ষিত যুবক ভাইদের এগিয়ে আসার আহ্বান

news image

বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

news image

বারহাট্টায় ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি পরিদর্শনে এমপি ডা. আনোয়ারুল হক

news image

আটপাড়ার শুনই গ্রামে প্রবাসী সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

news image

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মির্জা আব্বাস, সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

news image

নেত্রকোনার আটপাড়া শুনই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সড়ক নির্মাণের আশায় এলাকাবাসী।

news image

বানিয়াজান ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রে মশিউর রহমান মানিক

news image

শ্রীপুরে মহাসড়ক দখল করে বাজার ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

news image

মদনে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত