হাইবুল ইসলাম স্টাফ রিপোর্টার: ১৬ জুন ২০২৬ ১০:০০ পি.এম
আটপাড়া
নেত্রকোনার আটপাড়ায় দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় উপজেলার বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, আটপাড়ার উদ্যোগে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল— “দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর।”
প্রতিযোগিতায় অংশ নেয় তেলিগাতী বিএনএইচকে একাডেমি এবং বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় তেলিগাতী বৈদ্যনাথ হরেকৃষ্ণ একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহনূর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ জুবায়দুল আলম, আতিকুর রহমান খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মনসুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক জুলফিকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, তেলিগাতী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের চর্চা এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আটপাড়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ
ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা তথ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
২০মেট্রিকটন চাল পাচার তদন্ত কমিটি গুদাম পরিদর্শনে, পেয়েছেন গড়মিল
মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ ভার্চুয়ালী ভাবে শুভ উদ্বোধন করেন বাবর।
জেলা প্রশাসক প্রদত্ত অতিরিক্ত দায়িত্বের চাপে পদ ছাড়তে চান ইউপি প্রশাসকের।
বারহাট্টায় পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে প্রেসক্লাবে সামনে মানববন্ধন
ডিএনএ টেস্টের অনুমোদন মিলল আমান উল্লাহ সাগরের।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক স্বাস্থ্য কর্মকর্তাকে ঘিরে অভিযোগ ও পালটা অভিযোগ।
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ।
একনেকের সভায় ভাগ্য খুললো দুর্গাপুর ও কমলাকান্দা মানুষের জীবন।
ময়মনসিংহে জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত, শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত জান্নাত
দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
দোহাজারী নাগরিক কমিটি'র অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন
শুভ নববর্ষে আটপাড়া উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত
মেরুর চর গ্রামকে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডমুক্ত করার ঘোষণা সাংবাদিক সামরুল হকের, শিক্ষিত যুবক ভাইদের এগিয়ে আসার আহ্বান
বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বারহাট্টায় ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি পরিদর্শনে এমপি ডা. আনোয়ারুল হক
আটপাড়ার শুনই গ্রামে প্রবাসী সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মির্জা আব্বাস, সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি
নেত্রকোনার আটপাড়া শুনই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সড়ক নির্মাণের আশায় এলাকাবাসী।
বানিয়াজান ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রে মশিউর রহমান মানিক
শ্রীপুরে মহাসড়ক দখল করে বাজার ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
মদনে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত
মদনে আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণ।
আটপাড়ায় ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
আটপাড়ার সেতুর বাজার সাংস্কৃতিক ক্লাবের দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন