পলাশ পাল, জেলা প্রতিনিধি ১১ মে ২০২৬ ০৮:১৪ পি.এম
হয়রানি বন্ধের আহ্বান জানান।
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া)র উদ্যোগে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “অধিকার আদায়ে, আমরা সবাই একসাথে”—এই স্লোগানকে সামনে রেখে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তাদের ন্যায্য দাবি তুলে ধরেন। বক্তারা পেশাগত স্বীকৃতি, নিরাপদ কর্মপরিবেশ ও হয়রানি বন্ধের আহ্বান জানান।
আজ (১১মে) সোমবার সকাল ১১ঘটিকায় বারহাট্টা প্রেসক্লাবের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) সদস্যরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, এর আগে অর্থাৎ গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযানে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে মেডিকেলে অবস্থানরত বহু দালালদের সাথে আটক করা হয় পেশাগত দায়িত্ব পালন রত ২০ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ কে।এরই প্রতিবাদে বিভিন্ন দাবি নিয়ে উক্ত মানববন্ধনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) সদস্যরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের পেশাগত পরিচয় নিশ্চিত হয়ে যাচাই বাছাই করে ছেড়ে দেন।বারহাট্টা উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলি তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন তালুকদার , সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক রঞ্জু,সহ সাংগঠনিক মোঃ হিরা মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, সহ সাংগঠনিক মোঃ আসলাম উদ্দিন,সহ সাংগঠনিক মোঃ সহ প্রমুখ।মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এদেশের স্বাস্থ্যসেবা খাতের এক অপরিহার্য এবং উচ্চশিক্ষিত অংশ। কিন্তু অত্যন্ত লজ্জা এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে,প্রায় প্রতিনিয়তই বিভিন্নভাবে তাদের পেশাগত মর্যাদা ও দায়িত্ব নিয়ে বারবার ছিনিমিনি খেলা হচ্ছে,যা কোনভাবেই কাম্য নয়। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনোভাবেই দালাল নন বরং তারা আধুনিক এবং সদ্য গবেষণা লব্ধ চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেয়ার এক দক্ষ কারিগর। তাই এই পেশার রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সেবাদানকারী এই মানুষগুলোর চাকরির নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে ন্যূনতম মর্যাদা বর্তমান প্রেক্ষাপটে আজ সংকটের মুখে। অনতিবিলম্বে হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেন্টেটিভদের কাজ করার পথে সকল বাধা দূর করার আহ্বান জানান ফারিয়া সদস্যগণ।
গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ
ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা তথ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
২০মেট্রিকটন চাল পাচার তদন্ত কমিটি গুদাম পরিদর্শনে, পেয়েছেন গড়মিল
মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ ভার্চুয়ালী ভাবে শুভ উদ্বোধন করেন বাবর।
জেলা প্রশাসক প্রদত্ত অতিরিক্ত দায়িত্বের চাপে পদ ছাড়তে চান ইউপি প্রশাসকের।
বারহাট্টায় পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে প্রেসক্লাবে সামনে মানববন্ধন
ডিএনএ টেস্টের অনুমোদন মিলল আমান উল্লাহ সাগরের।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক স্বাস্থ্য কর্মকর্তাকে ঘিরে অভিযোগ ও পালটা অভিযোগ।
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ।
একনেকের সভায় ভাগ্য খুললো দুর্গাপুর ও কমলাকান্দা মানুষের জীবন।
ময়মনসিংহে জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত, শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত জান্নাত
দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
দোহাজারী নাগরিক কমিটি'র অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন
শুভ নববর্ষে আটপাড়া উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত
মেরুর চর গ্রামকে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডমুক্ত করার ঘোষণা সাংবাদিক সামরুল হকের, শিক্ষিত যুবক ভাইদের এগিয়ে আসার আহ্বান
বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বারহাট্টায় ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি পরিদর্শনে এমপি ডা. আনোয়ারুল হক
আটপাড়ার শুনই গ্রামে প্রবাসী সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মির্জা আব্বাস, সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি
নেত্রকোনার আটপাড়া শুনই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সড়ক নির্মাণের আশায় এলাকাবাসী।
বানিয়াজান ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রে মশিউর রহমান মানিক
শ্রীপুরে মহাসড়ক দখল করে বাজার ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
মদনে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত
মদনে আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণ।
আটপাড়ায় ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
আটপাড়ার সেতুর বাজার সাংস্কৃতিক ক্লাবের দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন