বুধবার ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পুখুরিয়া মাদরাসার শিক্ষক ও এড্ডাউন জালালের মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলীর ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (৩০) সকাল ১১টায় গফরগাঁও জামতলা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় আলেম সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ এতে অংশ নেন।

‎সমাবেশে বক্তারা বলেন, একজন ইমাম ও ধর্মীয় শিক্ষকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নামাজের পরিবেশ রক্ষার জন্য কথা বলায় একজন আলেমকে নৃশংসভাবে মারধর করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

‎বিক্ষোভ সমাবেশে সঞ্চালনা ও আহ্বায়কের দায়িত্ব পালন করেন তাশরিফ আহমাদ।

‎এসময় উপস্থিত ছিলেন খায়রুল উম্মাহ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুফতি জহিরুল ইসলাম উসমানী, ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সদস্য ফজলুল হক, কোর্ট ভবন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন আসাদী, মানবাধিকার ও সাংবাদিক সংস্থার চেয়ারম্যান একরাম উল্লাহ, নবরবী ইসলামী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ইউসুফ বিন মনির, ইত্তেফাকুল উলামা গফরগাঁও শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, মানব আর্তসেবা ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ফেরদৌস আহমেদ আবিরসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

‎সমাবেশ থেকে বক্তারা মাওলানা ইউসুফ আলীর উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে আলেম-উলামাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

‎উল্লেখ্য, সম্প্রতি নামাজের সময় উচ্চস্বরে গান ও মেলার মাইকিং বন্ধ করতে বলাকে কেন্দ্র করে মাওলানা ইউসুফ আলীর ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মেরুরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে যুবদল নেতা রফিকুল ইসলাম

news image

গফরগাঁও উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৬ গঠিত: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার আলো পৌঁছে দিতে নতুন উদ্যোগ

news image

মদনে মিথ্যা মামলার অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ, নিরপেক্ষ তদন্তের দাবি

news image

নেত্রকোণা জেলার বাস, ট্রাক, মাইক্রো, সিএনজি, অটোরিকশা মালিক ও চালকদের সহিত সচেতনামূলক সভা অনুষ্ঠিত।

news image

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

news image

আটপাড়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

news image

গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ

news image

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা তথ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

news image

২০মেট্রিকটন চাল পাচার তদন্ত কমিটি গুদাম পরিদর্শনে, পেয়েছেন গড়মিল

news image

মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ ভার্চুয়ালী ভাবে শুভ উদ্বোধন করেন বাবর।

news image

জেলা প্রশাসক প্রদত্ত অতিরিক্ত দায়িত্বের চাপে পদ ছাড়তে চান ইউপি প্রশাসকের।

news image

বারহাট্টায় পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে প্রেসক্লাবে সামনে মানববন্ধন

news image

ডিএনএ টেস্টের অনুমোদন মিলল আমান উল্লাহ সাগরের।

news image

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক স্বাস্থ্য কর্মকর্তাকে ঘিরে অভিযোগ ও পালটা অভিযোগ।

news image

ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ।

news image

একনেকের সভায় ভাগ্য খুললো দুর্গাপুর ও কমলাকান্দা মানুষের জীবন।

news image

ময়মনসিংহে জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত, শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত জান্নাত

news image

দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার

news image

দোহাজারী নাগরিক কমিটি'র অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

news image

জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন

news image

শুভ নববর্ষে আটপাড়া উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

news image

মেরুর চর গ্রামকে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডমুক্ত করার ঘোষণা সাংবাদিক সামরুল হকের, শিক্ষিত যুবক ভাইদের এগিয়ে আসার আহ্বান

news image

বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

news image

বারহাট্টায় ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি পরিদর্শনে এমপি ডা. আনোয়ারুল হক

news image

আটপাড়ার শুনই গ্রামে প্রবাসী সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

news image

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মির্জা আব্বাস, সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

news image

নেত্রকোনার আটপাড়া শুনই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সড়ক নির্মাণের আশায় এলাকাবাসী।

news image

বানিয়াজান ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রে মশিউর রহমান মানিক

news image

শ্রীপুরে মহাসড়ক দখল করে বাজার ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

news image

মদনে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত