পলাশ পাল জেলা প্রতিনিধি ২১ মে ২০২৬ ১২:৩১ এ.এম
সকলেই খুব সহজে বিরোধ নিষ্পত্তি সুযোগ পায়।
আজ ২০ মে বুধবার ঢাকার একটি হোটেলে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা তথ্য কর্মকর্তাদের সাথে গ্রাম আদালত সক্রিয়করণে প্রচার কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে ন্যায় বিচার নিশ্চিতকরণে গ্রাম আদালতে অনন্য ভূমিকা পালন করতে পারে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ”উক্ত সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায় ন্যায় বিচার নিশ্চিতকরণে গ্রাম আদালত অনন্য ভুমিকা পালন করতে পারে।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ - ৩য় পর্যায় প্রকল্প” -এর জাতীয় প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান। প্রকল্পের বর্তমান অবস্থা ও গণযোগাযোগ অধিদপ্তরের কাছে প্রত্যাশা নিয়ে একটি নাতিদীর্ঘ পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়ক বিভাস চক্রবর্তী। গ্রাম আদালত আইন ২০০৬ এবং এর বিধি নিয়ে পর্যালোচনা করেন ব্যারিস্টার মশিউর রাহমান চৌধুরী, গণযোগাযোগ অধিদপ্তরের কাজের ক্ষেত্রগুলো নিয়ে আলোকপাত করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।
অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে হলে গ্রাম আদালতের বিকল্প নেই। গ্রাম আদালত অনধিক ০৩(তিন) লক্ষ টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে পারে। এখানে আইনজীবী নিয়োগের বিধান নেই। গ্রাম আদালতে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয়। এক বিরোধ থেকে অন্য বিরোধ সৃষ্টির সম্ভাবনা কম থাকে। দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকলেই খুব সহজে বিরোধ নিষ্পত্তি সুযোগ পায়।
প্রধান অতিথির বক্তব্যে প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সুরাইয়া জাহান বলেছেন, সম্মিলিত উদ্যোগে গ্রামের নিরীহ জনগণকে গ্রাম আদালতের মাধ্যমে আইনি সেবা দেয়া গেলে তারা সহজেই আর্থিক ও মানসিক হয়রানি থেকে রক্ষা পাবে। চুরি, দাংগা, প্রতারণা, ঝগড়া- বিবাদ, হুমকি দেওয়া, নারীর অমর্যাদা, বাল্যবিবাহ, তালাক, অভিভাবকক্তসহ কতিপয় দেওয়ানী মামলার সুরাহা গ্রাম আদালত থেকে পাওয়া যাবে। গণযোগাযোগ অধিদপ্তর জনগণকে এইসব বিষয়ে সচেতন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ সময় তিনি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উপর গুরুত্ব আরোপ করেন।
সভাপতির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক, মো. আবদুল জলিল বলেছেন, মানুষের অধিকার এবং সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন ও হালনাগাদ (আপ টু ডেট) রাখতে তথ্য কর্মকর্তাগণ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
জনগণকে নামমাত্র খরচে ন্যায় বিচার দিয়ে গ্রাম আদালত কার্যকরি অবদান রাখতে পারে। এর সুফল ও উপকারিতা নিয়ে ব্যাপক প্রচার প্রয়োজন। বিষয়টি তথ্য অফিসের সাথে প্রকল্প সংশ্লিষ্টরা সমন্বিতভাবে কাজ করলে খুব দ্রুতই এব্যাপারে ভালো ফলাফল প্রত্যাশা করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মেরুরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে যুবদল নেতা রফিকুল ইসলাম
গফরগাঁও উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৬ গঠিত: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার আলো পৌঁছে দিতে নতুন উদ্যোগ
মদনে মিথ্যা মামলার অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ, নিরপেক্ষ তদন্তের দাবি
নেত্রকোণা জেলার বাস, ট্রাক, মাইক্রো, সিএনজি, অটোরিকশা মালিক ও চালকদের সহিত সচেতনামূলক সভা অনুষ্ঠিত।
প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত
আটপাড়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ
ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা তথ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
২০মেট্রিকটন চাল পাচার তদন্ত কমিটি গুদাম পরিদর্শনে, পেয়েছেন গড়মিল
মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ ভার্চুয়ালী ভাবে শুভ উদ্বোধন করেন বাবর।
জেলা প্রশাসক প্রদত্ত অতিরিক্ত দায়িত্বের চাপে পদ ছাড়তে চান ইউপি প্রশাসকের।
বারহাট্টায় পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে প্রেসক্লাবে সামনে মানববন্ধন
ডিএনএ টেস্টের অনুমোদন মিলল আমান উল্লাহ সাগরের।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক স্বাস্থ্য কর্মকর্তাকে ঘিরে অভিযোগ ও পালটা অভিযোগ।
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ।
একনেকের সভায় ভাগ্য খুললো দুর্গাপুর ও কমলাকান্দা মানুষের জীবন।
ময়মনসিংহে জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত, শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত জান্নাত
দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
দোহাজারী নাগরিক কমিটি'র অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন
শুভ নববর্ষে আটপাড়া উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত
মেরুর চর গ্রামকে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডমুক্ত করার ঘোষণা সাংবাদিক সামরুল হকের, শিক্ষিত যুবক ভাইদের এগিয়ে আসার আহ্বান
বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বারহাট্টায় ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি পরিদর্শনে এমপি ডা. আনোয়ারুল হক
আটপাড়ার শুনই গ্রামে প্রবাসী সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মির্জা আব্বাস, সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি
নেত্রকোনার আটপাড়া শুনই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সড়ক নির্মাণের আশায় এলাকাবাসী।
বানিয়াজান ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রে মশিউর রহমান মানিক
শ্রীপুরে মহাসড়ক দখল করে বাজার ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
মদনে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত