শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

৮৯ দিন অনুপস্থিতির অভিযোগ, গফরগাঁওয়ে চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ তীব্র

র মুহাম্মদ আজাদী, বিশেষ প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ ০৮:২৯ পি.এম

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, দায়িত্বে অবহেলা এবং অসদাচরণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫–২০২৬ অর্থবছরে সংশ্লিষ্ট চিকিৎসক মোট ৮৯ দিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে অভিযোগ রয়েছে, তিনি ময়মনসিংহ শহরে অবস্থান করে বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন।

এদিকে, হাসপাতাল সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে, সংশ্লিষ্ট চিকিৎসক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং দায়িত্বশীল কর্মকর্তাকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে ইতোমধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ (কৈফিয়ত তলব) প্রদান করা হয়েছে এবং ৩ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি হাসপাতালে দায়িত্বে থেকে নিয়মিত অনুপস্থিত থেকে অন্যত্র প্রাইভেট প্র্যাকটিস করা জনসেবার পরিপন্থী। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এলাকাবাসীর একাংশ জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দিতে পারেন।
এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাপ্ত অভিযোগ তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

news image

বাবর এমপি হওয়ায় মান্নতের রোজা, হাসপাতালে বৃদ্ধা খুদেজা

news image

বকশীগঞ্জে পাগলা কুকুরের ভয়াবহ তাণ্ডব: দুই দিনে আহত ৩০-৩৫ জন,

news image

এপ্রিল মাসে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেকর্ড সেবা: ১৭ হাজারের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন

news image

৮৯ দিন অনুপস্থিতির অভিযোগ, গফরগাঁওয়ে চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ তীব্র

news image

গফরগাঁওয়ে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

news image

গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত

news image

মদনে বি'এনপি নেতা এনামুল হকের ব্যক্তিগত অর্থায়নে ২০০ শত রোগী পেলেন বিনামূল্যে চক্ষু সেবা।

news image

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা বাসীর জন্য এসেছে এক আনন্দের সংবাদ।