শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ ০৮:০৫ পি.এম

টিকাদান কার্যক্রম শুরু হবে এবং ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

গফরগাঁও উপজেলায় বিনামূল্যে হাম-রুবেলা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল ২০২৬ ইং থেকে এ টিকাদান কার্যক্রম শুরু হবে এবং ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৬৩ হাজার শিশুকে একযোগে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। যারা পূর্বে এই টিকা গ্রহণ করেছে, তারাও নির্ধারিত শর্তসাপেক্ষে পুনরায় টিকা পাবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকা অত্যন্ত কার্যকর এবং শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমির সালমান রনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইসহাক, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ফজলুল হক এবং গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ আবদুল্লাহ আল মামুন।

এ সময় ডা. কামরুজ্জামানের উপস্থাপনায় হাম-রুবেলা বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। পরবর্তীতে উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মানিক মজুমদার।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা সফলভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বাবর এমপি হওয়ায় মান্নতের রোজা, হাসপাতালে বৃদ্ধা খুদেজা

news image

বকশীগঞ্জে পাগলা কুকুরের ভয়াবহ তাণ্ডব: দুই দিনে আহত ৩০-৩৫ জন,

news image

এপ্রিল মাসে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেকর্ড সেবা: ১৭ হাজারের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন

news image

৮৯ দিন অনুপস্থিতির অভিযোগ, গফরগাঁওয়ে চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ তীব্র

news image

গফরগাঁওয়ে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

news image

গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত

news image

মদনে বি'এনপি নেতা এনামুল হকের ব্যক্তিগত অর্থায়নে ২০০ শত রোগী পেলেন বিনামূল্যে চক্ষু সেবা।

news image

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা বাসীর জন্য এসেছে এক আনন্দের সংবাদ।